somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক ফ্যাশন এবং মেয়েদের বদলে যাওয়া

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিবর্তনের হাওয়া লেগেছে দেশজুড়ে। দিনবদলের ধারাবাহিকতায় পরিবর্তিত হয়েছে আমাদের চারপাশ। তার ছোঁয়া লেগেছে রূপভাবনায়ও। আগের দিনকার রূপ সচেতনতা পর্যায়ক্রমে হয়ে উঠেছে আধুনিক থেকে আধুনিকতর। আবার রিসাইক্লিং ধারা অনুসরণ করে ফিরে এসেছে পুরোনো ফ্যাশনগুলোও। তবে তার সাথে যোগ হয়েছে নতুন ভাবনা।

চুলের স্টাইলের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে হেয়ার রিবন্ডিং। অনেকের কাছে কৃত্রিমভাবে চুল কোকড়ানো বা কার্লিভাবটাও প্রিয় বলে বিবেচিত হয়েছে। হেয়ার এক্সটেনশন করে চুলের ঘনত্ব ও দৈর্ঘ্য বাড়াতে দেখা গেছে অনেককে। একই সাথে চুলে মাল্টিকালারের রিবন ব্যবহারের জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বি।

চোঁখের সাজের ক্ষেত্রে ফিরে এসেছে সেই পুরোনো ট্রেন্ড। ’৬০ দশকের মতো করে আইলাইনার দিয়ে টেনে চোখকে লম্বা একটি ভাব দেয়ার প্রবণতা দেখা গেছে অনেকের মাঝে। এর সাথে চোখে ঘনকালো করে শ্যাডো দিয়ে ধোঁয়াশা ভাব তৈরি করেছে অনেকে। এছাড়া দুই চোখে ভিন্ন ভিন্ন রঙ ব্যবহার করে সাজানো হয়েছে চোখ। উপরে নিচে সমান পুরুত্বে কাজল ব্যবহারও যথেষ্ট জনপ্রিয় হয়েছে।

নতুন করে সাজিয়ে তোলার ধারাবাহিকতায় খানিকটা ভাটা পড়েছে ঠোট সাজানোতে। অবশ্য সাদাসিদে ঠোঁটটাই অধিকাংশের কাছে ফ্যাশন বলে পরিচিত হয়েছে। গাঢ় রঙের পরিবর্তে ঠোঁটের সাজে ব্যবহৃত হয়েছে হালকা রঙ। পাশাপাশি ছিল গ্লস ব্যবহারের আধিক্য। গ্লসের উপর গ্লিটার ছড়িয়ে দিয়ে ঠোঁটের সাজকে নেয়া হয়েছে ভিন্ন উচ্চতায়।

ফ্যাশন সচেতন তরুণীদের কাছে সম্প্রতি যথেষ্ট জনপ্রিয় হয়েছে মেহেদী ব্যবহার। লাল মেহেদীর স্থলে বেড়েছে কালো মেহেদী ব্যবহারের প্রবণতা। মেহেদী ব্যবহারের স্থানের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। হাতের তালুর বদলে পিঠের অংশেই মেহেদী পরতে দেখা গেছে অধিকাংশকে। ট্যাটু ব্যবহারের প্রবণতাও বেড়েছে অনেকখানি।

সবকিছু ছাড়িয়ে একদম নতুনভাবে ট্রেন্ডে যুক্ত হয়েছে নখের সাজ। একাধিক কোট ব্যবহার করে নখের বাইরে খানিকটা অংশ সাদা করার যথেষ্ট মাত্রায় লক্ষ্য করা গেছে। নখে নানারঙের স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে ভিন্ন লুক। তাতে আধুনিকতার পাশাপাশি ছিল ভিন্নতার ছোঁয়া।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×