সংহতি প্রকাশনের নতুন বই: লুই বোনাপার্টের আঠারোই ব্রুমেয়ার/ লেখক: কার্ল মার্কস
২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হেগেল একস্থানে মন্তব্য করেছেন, বিশ্ব ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ সব ঘটনা ও ব্যক্তি যেন দুবার হাজির হয়। সেইসঙ্গে এ কথাটা বলতে তিনি ভুলে গিয়েছিলেন: প্রথম বার আসে বিয়োগান্ত নাটকের রূপে, দ্বিতীয় বারে প্রহসন হিসেবে। দাঁতোঁ-র পরিবর্তে কাসিদিয়ের; রবেসপিয়েরের বদলে লুই ব্লাঁ; ১৭৯৩-১৭৯৫ সালেরপর্বতের’ জায়গায় ১৮৪৮-১৮৫১ সালের ‘পর্বত’, খুড়োর বদলে ভাইপো। আঠারোই ব্রুমেয়ারের দ্বিতীয় সংস্করণটির পরিস্থিতিতেও সেই একই ব্যঙ্গচিত্র! মানুষ নিজেই তার ইতিহাস রচনা করে বটে, কিন্তু ঠিক নিজের খেয়াল খুশিমতো নয়, নিজেদের নির্বাচিত পরিস্থিতিতে নয়, অতীত থেকে প্রদত্ত ও আগত পরিস্থিতির মুখোমুখি হয়ে। মৃত পূর্বপুরুষদের সমস্ত ঐতিহ্য জীবিত লোকের মাথায় দুঃস্বপ্নরে মতো চেপে বসে থাকে। ঠিক যখন মনে হয় তারা নিজেদের মধ্যে ও বস্তুজগতে বৈপ্লবিক পরিবর্তন সাধনে, তথা অভূতপূর্ব কোনো সৃষ্টির কাজে প্রবৃত্ত হয়েছে, সেইসব বৈপ্লবিক সন্ধিক্ষণেই তারা উদ্বেগাকুল হয়ে অতীতের ভূত নামিয়ে এনে নিজেদের কাজে লাগাবার জন্যে ব্যাকুল হয়ে ওঠে এবং তাদের নাম, রণধ্বনি ও সাজসজ্জা ধার নিয়ে পৃথিবীর ইতিহাসপটে
নতুন দৃশ্যটিকে ঐ দূর অতীতের শ্রদ্ধেয় ছদ্মবেশে ও ধার করা ভাষায় উপস্থিত করতে চায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন