নতুন বই: লেখকের কথা/ মানিক বন্দ্যোপাধ্যায়
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লেখালেখি নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন। নানান সময়ে লিখিত এই প্রবন্ধগুলো নিয়ে তাঁর নিজেরই একটি গ্রন্থ প্রকাশের আকাঙ্ক্ষা থাকলেও তাঁর জীবদ্দশায় এগুলো গ্রন্থবন্ধ হয়নি। তাঁর মৃত্যুর পর লেখকের কথা শিরোনামে বর্তমান সংকলনের একটি ব্যতীত বাকি প্রবন্ধগুলোর একটি সংকলন প্রকাশিত হয়। ঐ সংকলনভুক্ত প্রবন্ধগুলোর সাথে মানিকের নিজেরই প্রত্যাহার করা একটি বিতর্কমূলক দীর্ঘ প্রবন্ধ ‘বাংলা প্রগতি সাহিত্যের আত্মসমালোচনা’ যুক্ত করে আমরা এই নতুন সংকলনটি প্রকাশ করছি। পৌষ, ১৩৫৩ সংখ্যা পরিচয় পত্রিকায় প্রকাশিত এই প্রবন্ধটি লেখক সেই সময়ের মতাদর্শিক বিতর্কের পরিণামে প্রত্যাহার করলেও যে প্রসঙ্গ ও যুক্তিগুলো তিনি উত্থাপন করেছিলেন, তা সাহিত্য ও রাজনীতি সংক্রান্ত বিতর্কে আজও প্রাসঙ্গিক, একইসাথে লেখক মানিক-কে বোঝার জন্যও এই প্রবন্ধটি গূরুত্বপূর্ণ। সেই প্রয়োজনীয়তা থেকেই সংহতি প্রকাশন লেখকের কথা ও বাংলা প্রগতি সাহিত্যের আত্মসমালোচনা শিরোনামে এই সবগুলো প্রবন্ধকে গ্রন্থবদ্ধ করেছে।
প্রকাশক : সংহতি প্রকাশন
প্রচ্ছদ: অমল আকাশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন