লোকজন ইফতারী আড্ডা দিতে চাইলে আমি ভাবতেছিলাম, এইসবে আমি এইবার নাই। রোজা রাইখা এমনিতেই সারাদিন কেমন জানি দূর্বল দূর্বল লাগে

। সন্ধ্যায় রাতে পুরা ঘুমাইয়াও ঐ দূর্বলতা দূর হয়না। পরদিন অফিসে গিয়ে ঝিমাইতে হয়। তো এরকম দূর্বল অবস্হায় এতদূর থেইকা এত লম্বা জ্যাম পাড়ি দিয়ে ইফতারী আড্ডা! আমিতো শিওর কেউ আমাকে টেনেও নিতে পারবেনা। কিন্তু অফিস থেকে বের হতে হলো দেরী। রাস্তাঘাট ও দেখি খালি খলি। শয়তান মাথায় ঘুরাঘুরি শুরু করলো, আরে ঘুরে আসতে এমন কি কষ্ট হবে। দোনামোনা করতে করতে ফোন দিলাম শামসীরকে। ও দেখি আরো বেশী দোনামোনা করে, আমি গেলে ও যেতে পারে টাইপ কথাবার্তা। লাস্ট মিনিটের ডিসিশনে বললাম চলো যাই। সিএনজিওয়ালাদের হাতে পায়ে ধরে একটাকে রাজী করাই রওনা দিলাম। না গেলে পরে ব্যাপক আফসোস হইতো।
যাই হোক, ইফতারী খাইয়া দূর্বলতা একটু কাটাইলাম। ইফতারীর আয়োজনের জন্য শামীম, মাতবর, রাতমজুর, কাকভূষন্ডী ভাইদের বহুত ধইন্যা। বিশেষ করে শামীম ভাই যেভাবে সবাইকে হাতে তুলে খাওয়াই দিচ্ছিলেন, আহা!

সামু ব্লগে যেহেতু ১ জনের বেশী মেয়ে ব্লগার আসা নিষেধ, সো এইবার মহিলা ব্লগারদের প্রতিনিধি হিসেবে পাওয়া গেলো ভেবে ভেবে বলিকে। যথারীতি কালপুরুষদা মেয়ে ব্লগারের সাথে মত বিনিময়ের দায়িত্ব নিলেন।

আরো অনেকের সাথে পরিচয় হলো। আমার মেমোরী ব্যাপক খারাপ, ২/১ জনের নাম বাদ যেতে পারে সেইজন্য কারো নাম বললামনা। পাথুরে, পল্লী বাউলসহ আগের আড্ডায় যারা ছিলেন সবাইরে ব্যাপক মিস করলাম।
যাই হোক, লেখা লিখার মূল কারণ হইতেছে ছুটিতে চট্টগ্রাম যাইতেছি। ঈদে নানান ঝামেলায় থাকব, সামুতে হয়তো টাইম দেয়া হবেনা। সবাইরে ঈদ মোবারক জানায় দিলাম।
ঈদের পরে আর একটা আড্ডা চাই। (চট্টগ্রামেও কি ঈদের পর পর একটা আড্ডা করা যায়?)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬