somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

রক্তাক্ত আলাপ

১৭ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমায় নিয়ে কথা বলতে বলতে বলতে
আমার দিনরাত এক হয়ে গেলো!
এই যে একটা প্রতিদিন বিকল্প পরিবহন টা
রাজার হালে ছুটে যাচ্ছে একটি জ্যামের শহর ধরে
এই যে কেউ আসছে সহযাত্রী হচ্ছে ধরছে
কেউবা বিক্রি করছে বিনাশ মলম;
ওদের হাকডাকো আজ ইচ্ছামত সুখ মেখে যাচ্ছে,
ওদের কে তো আর বলা যাচ্ছে না আমার একটা তুমি আছো,
তোমায় নিয়ে ভাবতে ভাবতে দিন থেকে রাত ও রাত থেকে সকাল হয়ে গেলো!

তোমাকে ভাবতে ভাবতে এক মহাকাল কেটে গেলো!
শুধু ভালবাসতে হবে এমনটা বলিনি কখনও।
আমার মাঝরাত্তিতে ঘুমন্ত তোমাকে অবাক বিস্ময়ে
দেখে যাওয়ার একটা কারন তুমি,জেনে নিও!
তোমাকে বলা হয়নি আমার শতবর্ষের হাহাকারের কথা,
তোমাকে হয়নি বলা,একজন "আমি " বেঁচে থাকতে একজন " তুমি " লাগবেই!

তোমার কথা ভেবে এক রাত্রি কেটে গেলো,
তবু আমি তোমার ঘুম ভাঙার অপেক্ষায় জেগে থাকি।
তোমাকে ভালবাসাটা ঠিক নিঃশ্বাস নেয়ার মত কাজ।
আমি তোমার সম্পর্কে ভাবতে চাই না কিন্তু
তুমি আপনা আপনি ভাবে আমার ভাবনায় চলে আসো!
তোমার মনের সিন্দুকটা অনেকদিন খোলা হয়নি!
আমি হৃদয় থেকে একটি সোনালী চাবিকাঠি এনেছি,
তোমার হৃদয়খানি অনেকদিন চাষ করা হয়নি,
আমি লুকিয়ে একটা লাঙ্গল এনেছি।

তোমার কথা ভাবতে গেলে ঘোর কাজ করে,
খুব ইচ্ছে হয় তোমার পায়ে পরিয়ে দেওয়ার একটি নুপুর,
তোমার পায়ে লাগিয়ে দেয়া আলতার বোতল কিংবা
ভুল করে রেখে যাওয়া চিরুনি আমি রেখে দিই। তোমার ওড়নায় আমি তোমাকে খুঁজি নেই,
তোমার ফেলে যাওয়া লিপজেল আমি মাখি,
তোমার রেখে যাওয়া ওড়নায় গায়ের গন্ধে আমি তোমাকেই খুঁজি,
আমি খুঁজে খুঁজে মরি,আমি তোমাকেই খুঁজি!
আমার সবটাই জুড়ে তুমি!

তোমার কথা মনে আসলেই ঘুম আসে না!
শুধু জানি কয়েক হাজার রাত নির্ঘুম কাটানোর জন্য
তোমার ঐ শান্ত ঘুমন্ত মুখখানিই যথেষ্ট!
তোমাকে পাশে রেখে ঘুমোতে হয় যে,সে আমি জানি।
তাই আমার ঘরভর্তি তোমাতেই আমি জেগে থাকি!
তোমার ঘুমিয়ে থাকা চেহারাটায় সকালের যে সোনা রোদ চিকচিক করে দেখি,
স্বপ্নে তোমার চুলে মুখ রেখে আমি জেগে থাকি পাতালে নেমে যাবার আগে তোমার হাত ধরব।

তোমাকে ভাবতেই আমার চারিদিকে হয়ে যায় স্বর্গীয়!
আমি ভাবছি তোমাকে, প্রশ্ন করছি তোমাকে, তুমি কি আমার অংশীদার হবে ?
আমার পাপগুলোকে অর্ধেক,আমার একাকীত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট,
আমার দুশ্চিন্তা, আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মত কুড়িয়ে নিয়ে সে
বাধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেইসব অভিশাপ!
তুমি কি আমার তেমন একটা তুমি হবে?

তোমাকে কখনও বলা হয়নি আমার একটি কথা।
এককেজি ভালবাসা আর চুম্বনের লালারস দিয়ে
স্বর্গীয় সিরাপ বানাও আমি পান করবো, তোমাকে
সবার সম্মুখে ভালবাসি বলার জন্যে যদি আমাকে মরেও যেতে হয়..যাবো!
মরেও যেন তোমায় পাই,মরেও যেন তোমার কাছে যাই!
তোমার খোঁজে আসা সমুদ্রহিমাচল এথায় সেথায় হাতড়াবো!

কবি রফিক আযাদ হলে তোমায় বলেই দিতাম-
"যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাব;
যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো
আর সমুদ্র সাঁতরাবো।"

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগাঁরগাও,ঢাকা
২৮.৫.১৮
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×