নখ না বাড়ার
এক ওষুধ হয়েছিলো আবিষ্কার;
ঝামেলা কমাতেই অবশ্য
আমরা মহাকাশচারী
ঝামেলামুক্ত জীবনেই অভ্যস্ত!
হঠাৎ আজ খেয়াল করি
নখগুলো খানিকটা লম্বা।
সবজান্তা নিয়ন্ত্রক যন্ত্র কে শুধাই ,
"ওষুধটা কাজ করছে না ক্যানো?"
কাব্য করেই বললো সেটা হয়তো
"পৃথিবীর টানেই হয়তো বেড়েছে!"
মলিন ভাবে হাসি আমি আর জয়ন্ত!
সত্যিই, নখ ক্যানো , আমরাও আকুল।
পৃথিবীর বাইরে আছি তেরোটা বছর
মাত্র এক মাস বাকি আর
তারপর নখগুলো পৃথিবীকে ছুঁতে চায়
নখে পৃথিবীর মাটি ছোঁয়াবো আবার্।
"অভিকর্ষ" - sci fi কবিতা
সন্ধি মুহিদ
১৮/ ২ / ১৩
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




