somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভীষিকাময় একদিনঃ

০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লক্ষণ দাশকে মারা হল। রক্ষাপেল না তার হাতি, ঘোড়া, বানর সহ অন্যান্য প্রণিগুলোও। আমরা তখন জীবন হাতে নিয়ে পালাচ্ছি। এক সময় মনে হল এই বুঝি প্রাণটা চলে যায়। আগৈলঝাড়া, বাকাল স্কুলের দড়্গিন পাশে আমাদের বাড়ি। মে মাসের শেষের দিকে। সকাল বেল শুনলাম পশ্চিম দিক থেকে আজ মিলিটারি আসবে। কথাটা আগের দিন রাতে শোনার পরই কেমন যেন লাগতে শুরম্ন করল। বাবা মা দুই ভাই সহ আমি কোথায় যাব, কিভাবে পালাব এই চিন্তôায় সারারাত ঘুামাতে পারিনি। সকাল না হতেই বাবা ডেকে দিলেন। যোগেন তারা তারাতারি ওঠ, পালাতে হবে। মনে হল একটু আগে চোখের পাতা বুজলামম আবার তাকে জিারান না দিয়েই খুলে ফেলতে হল। ঘর থেকে বাইরে বের হয়ে দেকি বাড়ির সবাই পালানোর জন্য প্রস্তুত। বাড়ির পাশের কোলায় তখন পানি। বেলা বাড়তেই শুনলাম কোটালীপাড়া থেকে মিলিটারি আসছে। মানুষের দৌড়াদৌড়ি পড়ে গেল। সবাই শুধু জীবনটাকে হাতের মুঠে রেখে হলেও বাঁচাতে চায়। আমি বাবা বড় ভাই মা একটা ছোট্ট ডিঙ্গিতে চড়ে চলে গেলাম কোলার মধ্যে পনি বেশি হয় নি। হাজার হাজার মানুষ বাড়ি থেকে বের হয়ে এসেছে। যে যার মত করে পালাচ্ছে। এরই মধ্যে সকাল ১০-১১ টার দিকে পশ্চিম দিক দিয়ে গুলির আওয়াজ শুনলাম। গুলির শব্দ শোনা সাথে সাথে ভয় একশ গুন বেড়ে গেল। পশ্চিম দিকের কোলার মধ্যে ধান ড়্গেতের মধ্যে হাজার হাজার মানুষ পালিয়ে রয়েছে। মানুষের আনাগোনা দেখে আর্মিরা গুলি চালালো নির্বিচারে। ধানড়্গেত, পাটড়্গেত, জঙ্গলের মধ্য থেকে যেই মাথা উঁচু করে ওমনি গুলি। একসময় একবার মাথা যাগাতেই একটা গুলি আমার মাথার খুব কাছ থেকে চলে গেল। ভাবলাম এই বুঝি গেলাম। একটু পর দেখি পানি লাল হয়ে গেছে। ভাবলাম হয়ত শরীরের কোন যায়গায় লেগেছে। সারদিন পানিতে তাই হয়ত হাত পা অবশ হয়ে গেছে, তই হয়ত শরীরে কোন হুশ নেই। তাই হাত পা, মুখ, নাক চোখ খুজে দেখলাম। হাত পায়ের কোথায়ও ব্যাথা অনুভক করছিনা। তাকে কি আমার গায়ে গুলি লাগে নি। যদি না লাগে তবে রক্ত আসল কোথা থেকে। হিসাব মিলাতে পারছিলাম না। পিঠে পলিথিনে চিড়া বাধা ছিল দুপুরে এবং বিকেলে খাব বলে। কখন যে তার মধ্যে পানি ঢুকে গেছে তা খেয়াল করি নি। ফুলে তা কলাগাছ হয়ে গেছে পঁচা পানিতে। তার পরও তা খেয়াল করা হত না, যদি খিদের অনুভব্‌টা না হত। খিদে থাকলেও খাবার কথা ভাবতে পারছিনা। কারন আমার চারপাশের পানি আস্তেô আস্তেô আরো বেশি লাল হল। সেই পানি আমার বড় ভাই যেখানে ছিল সেখানে গেলে বড় ভাই তখন ভাবে আমি বুঝি আর নেই। সে চুপি চুপি আমার কাছে আসে। আমাকে ধরে, হাত পা খোজ করে কোথায় গুলি লাগছে। কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই চোছ আটকে গেল আমরা হাত দুয়েক দড়্গিনে। দেখেই আতকে উঠলাম। এযে রমেশ। আমর পাশের বাড়ির শান্তô শিষ্ট ছেলেটা। ও এভাবে ভেষে আছে কেন? মুহুর্তেই মনটা মচড় দিয়ে উঠল। দুই ভাই তড়িৎ তার কাছে পৌছালাম। গিয়ে যা দেখলাম তার বর্ননা চোখ দিয়ে গড়িয়ে পড়ল। কপালের মাঝখানে একটা ফুটো। আর পিছন দিকটার অনেকখানি নেই। বুঝতে একটুও ভুল হল না সেই গুলিটাই ওকে ···················

একজন মুক্তিযোদ্ধার জীবন অবলম্বনে লেখা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×