শিরোনামহীন কবিতা-২
০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একই বৃন্তে দু’টি কুঁড়ি
হেসে-খেলেই বাড়াবাড়ি;
সোনা রোদের চুমু খেয়ে
ভালবাসার পরশ নিয়ে
গোলাপ হয়ে গন্ধ ছড়ায়;
ছোট্ট একটা প্রজাপতি
উড়ে এসে পাশে বসে
ফিসফিসিয়ে কানে কানে
কি যে বলে আপন মনে!!
গোলাপ কুঁড়ি মিষ্টি হাসে;
আচমকা এক প্রেমিক এসে
তুলে নিল একটিকে
আর পরিয়ে দিল প্রেমিকার খোঁপায়,
প্রেমিকা মিষ্টি হেসে
ভালবাসার আবেগ নিয়ে
এগিয়ে চলে প্রেম আবেশে।
গোলাপ কুঁড়ি জীবন শেষে
ভালোবাসার গোলাপ বেশে
ছড়ায় সুবাস প্রেমের পাশে।
অন্যটি-কে তুলে নিল মালি
মালা গেঁথে পরালো শ্মশানের শবদেহে-
--কাকে দোষ দেব এর জন্য?
আর কাকে-ই বা দাঁড় করাবো
আসামি-র কাঠগড়ায়!
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন