somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জল বৃষ্টির কাব্য ,গাভী বিত্তান্ত ও অন্যান্য

০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত সপ্তাহটা একটা জলময় সপ্তাহ গেল,যেদিকে তাকাই শুধু জল আর জল কোথাও গোড়ালি,হাঁটু, কোথাও কোমর সমান জল।তো গত মঙ্গলবার অফিসে যাওয়ার সময় প্রতি পদে পদে অনিশ্চিতায় ভুগেছি মনে হয়েছে এই বুঝি ম্যানহোলে পড়লাম আমার ধারনা নীল আমস্ট্রং, এডুইন অলড্রিনরাও চাঁদে যাওয়ার সময় ও এত অনিশ্চিতায় ভুগেনি।যাই হোক শেষ পর্যন্ত পানির সাথে যুদ্ধে জয়ী হয়ে অফিসে পৌঁছেছি, ততক্ষণে আমার শরীরে কোথাও শুকনা জায়গার অস্তিত্ব নেই সব ভেজা ভেজা!! তাও আরাম নেই, দেখি আমাদের DMD লেকচার দিচ্ছেন professionalism এর উপর মেজাজটা পুরা বিলা মনে হল ব্যাটারে ধরে প্রধানমণ্ত্রী ভবনের সামনে পানিতে নামালে Professionalism টের পাইত, আমি থাকতে না পেরে বললাম স্যার আমার পুরা ভেজা একটু শুকায় আসি, এরপরে তার হুশ ফিরেছে।

পরের দিন অফিসে যাইনাই,বাড়ীতে বসে বসে বই পড়ে সময় কাটালাম পড়লাম আহমেদ ছফার গাভী বিত্তান্ত,অদ্ভুত সুন্দর একটা স্যাটায়ার। আহমেদ ছফাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই,তিনি বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের থেকে একটু আলাদা ছিলেন,সেটার প্রমাণ আমরা পাই তাঁর বিভিন্ন লেখা থেকে এবং আমি মনে করি বাংলা সাহিত্যের সব কয়টা শাখাতেই তিনি স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছেন এবং শুধু পরিমানগত নয় গুনগত বিচারেও অবদান রেখেছেন। যেমন কবিতাতে “একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা” আধুনিক কবিতাতে তার একটি উল্লেখযোগ্য সংযোজন, তেমনি তাঁর উপন্যাস গুলো প্রত্যেকটি কোন না কোন তাৎপয পূর্ণ অর্থবহন করেছে যেমন “ওঙ্কার” ভাষা আন্দোলনের মূল চেতনা অর্থাৎ সাংস্কৃতিক স্বাধিকারকে উপজীব্য করে রচিত, তেমনি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লিখেছেন "অলাতচক্র" অপরাপর সমকালীন বাস্তবতাকে সরস ভাষায় তুলে এনেছেন গাভী বিত্তান্ত, "একজন আলী কেনানের উথ্থানপতন" সহ অনেক উপন্যাস এবং গল্পে। অনুবাদ এবং সমালোচনা সাহিত্যেও তার অবদান অসামান্য “ফাউস্ট” বাংলা অনুবাদ সাহিত্যে একটি বড় সংযোজন। আর একটা বিষয় বলতে হয় শিল্প,সাহিত্যে প্রতিভা খোঁজার ব্যাপারে তিনি ছিলেন পাকা জহুরী হূমায়ন আহমেদ এর আজকের এই হূমায়ন আহমেদ হয়ে উঠার পেছনে বড় অবদান আছে এই আহমেদ ছফার, তদ্রুপ আমাদের কিংবদন্তী তূল্য চিত্রশিল্পী এস.এম.সুলতানকে স্বাধীনতা পরবতী বাংলাদেশে পরিচিত এবং প্রতিস্ঠিত করার ব্যাপারে তার অব দান অসামান্য।

ব্লগে লিখতে ইচ্ছে করে প্রতিদিনই কিন্তু কোনটা ছেড়ে কোনটা করি, কত বই জমা হয়ে আছে পড়ার সময় পাচ্ছিনা,এছাড়াও শওকত হোসেন মাসুম ভাই যে মুভির লিস্ট দিচ্ছে কবে যে এগুলো সব দেখে উঠতে পারব বুঝতে পারছিনা। এর ভেত রে মঞ্চ নাটক পাগল ছোট ভাইয়ের পরামর্শ মত কবীর চৌধুরী অনুবাদ কৃত বেকেটের "Endgame" টা পড়ে শেষ করলাম, আমার ছোট ভাইটার একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে সে বই সম্পর্কে খুব আগ্রহী কিন্তু পড়তে গেলে তার ধৈর্য থাকেনা তখন আমার কাছে ঘ্যানঘ্যান করে আমি যেন বইটা পড়ে তাকে যেন সামারিটা শুনাই, এটা সে ছোটবেলা থেকেই করছে ।তো তার জন্য আমি এখন পড়ছি ২০০০ সালে সাহিত্যে নোবেল বিজয়ী চীনা লেখক গাও শিনজিয়ান (Gao Xingjian) এর Soul Mountain, ইচ্ছা আছে এটা শেষ করার পর গাও শিন জিয়ান এবং বইটা নিয়ে একটা পোস্ট দেওয়ার।




সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:০২
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×