কিন্তু আমার আদরের ঐ ভাইয়ারা জানে না আমাদের ডাক-বিভাগের অবস্থা ।
সেই মানি ওর্ডার 25/6/06 এ জি.পি.ও তে পায় । উনারা প্রথমে এটা পাঠালেন ক্যান্টনমেন্ট পোস্ট অফিসে । সেখান থেকে উনারা দেখলেন যে আমাদের এরিয়াটা আসলে মোহাম্মদপুরের অধিনে । তাই 04/07/06 এ পাঠানো হলো মোহাম্মদপুর এ।
মোঃপুর এ পাঠানোর সময় 91 কে লিখেছে 01 , তাই পিয়ন বাসা খুঁজে না পেয়ে 23/07/06 এ আবার জি.পি.ও তে ফেরত পাঠিয়েছেন ।
আমি 23 জুলাই সাকিবের মেইল পেয়ে জানলাম যে ওরা টাকাটা 13 জুন পাঠিয়েছে । ঢাকার ডি.পি.এম.জি আমার বসের ভাই , এই সুবাদে খোঁজ নিলাম । তথ্য নিয়ে প্রথমে গেলাম ক্যান্টনমেন্ট , সেখান থেকে মোহাম্মদপুর , সেখান থেকে আবার জি.পি.ও ।
সবশেষে গতকাল চেকটা আমার হাতে পৌঁছালো আর আজকে জমা দিয়েছি ।
সাবাশ বাংলাদেশ ডাক-বিভাগ
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




