ভিক্ষুক আর ফুল , পপকর্ণ , ছোট ছোট তোয়ালে , লটারীর টিকেট বা অন্য ছোট খাট কিছু বিক্রি করছে এমন কিছু ছেলে - মেয়ে এসে ঘিরে ধরবে ।
আজ অফিস থেকে ফেরার সময় শাহবাগের মোড়ে সি.এন.জি থামলেই একটা মেয়ে কতগুলো হাড়ি ধরার কাপড় ( আঞ্চলিক ভাবে আমরা বলি লুসনি ) নিয়ে এসে বললো " আপা , সবগুলা 10 ট্যাকা "
বললাম " লাগবে না "
" আপা , নেন না । একটাও বিক্রি করতে পারি নাই । নেন না আপা । ...... আপা .... ও আপা .....
বিরক্ত হয়ে বলেছিলাম " বললাম তো লাগবে না " .. তারপরও মেয়েটা নাছোড়বান্দা ।
রেগে গিয়ে বললাম " যাহ , বললাম না লাগবে না । না লাগলে এইটা কি আমি ভাইজা খামু? "
" কাপুর কি ভাইজা খাওন যায় ? তাইলে কি সকাল থেইকা না খাইয়া থাকতাম ? " ........ ভীষণ রাগ , ব্যঙ্গ , ঘৃণা মেশানো একটা চাহনী দিয়ে মেয়েটা ভীড়ের মধ্যে হারিয়ে গেল ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


