somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বীরত্ব, ৪৭৫ ভোট দিলেন একাই!

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাবনা-১ আসনে (বেড়া-সাঁথিয়া) দুটি স্থানে চারটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ও ব্যক্তিগত সহকারীর নেতৃত্বে ভোট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

পাবনার বেড়া উপজেলায় পাইকহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী অ্যাভোকেট শামসুল হক টুকুর ছেলে রঞ্জনের লোকজন জোর করে ব্যালটে সিল দিয়েছেন। এসময় প্রতিবাদ করতে গেলে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদের তালা প্রতীকের এজেন্ট নূর ইসলামকে মারধর করে তারা। আজ সকালে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার শামসুর রহমান জানান, ১৫-২০ লোক ভয়ভীতি দেখিয়ে জোর করে ৯৯টি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে চলে যায়। ব্যালট নাম্বারগুলো হলো- ২৩৩২০১-৯৯টি।

ওই কেন্দ্রে দায়িত্বপালনরত এসআই নজরুল ইসলাম বলেন, “ভোটার সেজে কয়েকজন এসে সিল মেরে গেছে। আমরা বুঝতে পারিনি।”

সাথিয়াখোলা এবতেদায়ী মহিলা মাদ্রাসা, কাশিনাথপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জালাল উদ্দিন বলেন, “১৫ থেকে ২০ জন জোর করে সাড়ে তিনশ’ ভোট দেয়। দায়িত্বরত পুলিশ কনস্টেবল রুবেল হোসেন বলেন, আমরা দুই পুলিশ কী করবো। তারা জোর করে সিল মেরে চলে গেছে।”


প্রিসাইডিং কর্মকর্তা, স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ষাটিয়াকোলা ইবতেদায়ি মাদ্রাসার দুটি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের লাঞ্ছিত করে ও ভয়ভীতি দেখিয়ে ৪৭৫টি ভোট কেটে ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়েছে নৌকা মার্কার সমর্থকেরা। প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিষয়টি তিনি ইউএনওকে অবহিত করেছেন।

সূত্রঃ natunbarta
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাঁট ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৩

ভাঁট ফুল
সাইফুল ইসলাম সাঈফ

ছোট কালে মায়ের সাথে, হাত ধরে
মেঠো পথে হেটে চলে যেতাম-
মইজদী পুর গ্রামে, বোনের শশুর বাড়ি
রাস্তার পাশে মাঝে মাঝে ভাঁট ফুল-
দেখে মুগ্ধ হতাম, আর বলতাম কী সুন্দর!
ইচ্ছের হলেই... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×