নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে মহানগর পুলিশ বিএনপির প্রধান কার্যালয়ে তালা মেরে দিয়েছে। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন দলটির কেন্দ্রীয় নেতারা। পুলিশ প্রশাসনের নির্দেশেই কার্যালয়ের ফটকে তালা দেয়া হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশ দাবি করেছে, তারাপ বিএনপি অফিসে তালা লাগায়নি।বরং বিএনপি নেতারাই ভয়ে তালা মেরে ভেতরে বসে আছেন।
সকাল নয়টায় দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক নতুন বার্তা ডটকমকে বলেন, “সকাল ছয়টা থেকে আমরা এখানে অবস্থান করছি। পুলিশ প্রশাসন থেকেই আমাদের কার্যালয়ের গেইটে তালা দিতে বলা হয়েছে। কেউ যেন ভেতর ঢুকতে বা বের হতে না পারে। গেইট খোলা থাকলে অজ্ঞাতনামাদের আসামি করে দেয়া মিথ্যা মামলায় আমাদের গ্রেফতার করা হবে।”
ফারুক বলেন, “অতীতেও কোনো স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বিরোধীদলের ওপর এসব নির্যাতন চালিয়ে এই সরকারও সফল হবে না।”
পুলিশের মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান নতুন বার্তা ডটকমকে বলেন, “নেতারা ভয়ে তালা দিয়ে ভেতরে অবস্থান করছেন। মামলার আসামি কেউ থাকলে গ্রেফতার করা স্বাভাবিক।”
সকাল সাড়ে নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত জয়নুল আবদিন ফারুক ও বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ বেশ ক’জন নেতা তালাবদ্ধ ফটকের ভেতরে আটকা পড়েছেন।
পুলিশ-র্যা ব ও যুবলীগ-ছাত্রলীগের ক্যাডার কর্তৃক সারাদেশে গণহত্যা, গ্রেফতার, মামলা ও হামলার প্রতিবাদে’ বিএনপি এবং ‘গণহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে’ বুধবার জামায়াত সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ডাক দেয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুলি চালিয়ে দল দু’টির পৃথক কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ । পরে বিকেলে দল দুটির বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার অভিযোগে বৃহস্পতিবার সারা দেশে হরতালের ডাক দেয়।
নতুন বার্তা/কেএমআর/জিসা
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।