প্রথম যেদিন স্কুলে গেলাম কিন্ডারগার্ডেন এ ছেলে মেয়ে একসাথে। শুরু থেকেই মেয়েদের সংগে অপ্রয়োজনে কথা বলতাম না। কেউ আমার সাথে খারাপ ব্যাবহার করলে বিচার দিতাম। সেই থেকে আমি আজ পর্যন্ত মেয়েদের সাথে ফ্রি হতে পারিনা , কথা বলতে সংকোচ লাগে।
বন্ধু বানাতে এবং বন্ধুর সাথে ফ্রিহতে অনেক টাইম লাগিয়েছি। কিন্তু আমি সবসময় স্কুলের টপ (কিসে বুঝে নিন) গ্যাং এর সদস্য ছিলাম। সারা স্কুল যাদের কে একনামে চিনে তাদের দলেই ছিলাম আমি।কিন্তু এমনভাবে থাকতাম যে আমার ভুল কেউ মার্ক করত না তাই স্কুলে কালারিং হয়েছি কম।এখনও তেমনই এক গ্যাং এর মধ্যেই আছি। আছি।কিছুদিন আগেও কত দুরন্তপনার সাথে বন্ধুদের সাথে কাটিয়েছি । এখনও কাটাই তবে দুরন্তপনা বাদ দিয়ে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



