somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলের খোঁজে

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালকত্ব হারিয়ে একজন যুবক যখন পৃথিবীর সমস্ত নিয়ে সংশয়বাদী হয়ে উঠছিল, তখন তুমি তাকে শূন্যতা পূরণের অপূরণীয় আহ্বান জানিয়েছিলে। সে কোনদিন আর দ্বিধান্বিত হওয়ার প্রথম ধাপ অতিক্রম করতে পারে নি। সকল কাঁশফুল ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা অথবা মেঘের জলোপভোগের দারুণ অর্জন উপেক্ষা করে সে তোমার কাছে ছুটেছিল দেবত্ব লাভের লোভে, প্রেমিকত্ব নয়তো হীনত্বের আকর্ষণে।

তুমি একজোড়া টমেটোকোয়ায় যুবকের বুকভূমিতে ডেকে আনলে সীমাহীন সাইক্লোন। তাতে তলিয়ে গ্যালো হৃদয়সমুদ্দুরের সকল কোস্টগার্ডেরা, ভেসে গ্যালো শামুক-ঝিনুক-প্রবালের সুপ্রিয় হাটসমুহ এবং মর্মরতার বেদনাদায়ক শব্দ সৃষ্টি করে বাতাসে ভেসে ভেসে সিলিকাভূমিতে এসে পরে গ্যালো ঝাউপাতারা। তুমি অসামান্য হয়ে গ্যালে, যুবক সামান্য হয়ে গ্যালো। যুবকটি সামান্য-অসামান্যতার গণিত মিলাতে না পেরে রোগে-শোকে তৃষ্ণার্ত হয়ে উঠলো। তারপর সেই তৃষ্ণার্ততার অদূরবর্তী কোন এক পর্বে সে তার ঠোঁটজোড়া ডুবিয়ে দিয়েছিল তোমার স্রোতময় প্রবাহিনীতে। তার তিয়াস মিটেছিল অসাধারণ জলে। তার তিয়াস মিটিয়েছিল প্রচণ্ড প্রেমের আরক। কিন্তু ধারণাটা ভুল ছিল।

প্রেমের আরক তৃষ্ণা নিবারণ করে না, বরং বাড়ায়। তাই যুবকের তেষ্টা বাড়তেই থাকে। তুমি জোয়ারের মতোন দিচ্ছিলে অফুরন্ত সুপেয় জলের যোগান। যুবক বালকত্ব ফিরে পেতে শুরু করে। আর তুমি চলে যাও পৃথিবীর সকল জলসমূহকে অস্বীকার করে। তুমি কখনো ভাবোনি যুবকের ভীষণ জল তোমাকে ভেজাতে চায়। সেই জল এড়িয়েই তুমি চলে যাও। কিন্তু খরা একসময় তোমাকে শুকিয়ে দেয়। নির্দিষ্ট জলহীনতায় আক্রান্ত হয় তোমার শহুরে লাবণ্যতা। হয়তো সেদিনকার ঘন অন্ধকারে তোমার পিপাসার্ত স্বপ্নে দেখা দেয় একজন যুবক।

বহুকাল পর তুমি একদিন ঠিক বেরিয়ে পড়লে পরিচিত গৃহস্থালীর সন্তান-সন্তানদাতা ছেড়ে। বুকের খাঁচায় ভরা দীর্ঘদিনের, দীর্ঘ চরের বালুকাভূমি নিয়ে বেরিয়ে পড়লে বালকত্ব ফিরে পাওয়া পৃথিবীর একজন যুবকের খোঁজে।


উৎসর্গঃ যাকে একদিন ঠিকই জলের খোঁজে বেড়োতে হবে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×