মিডটার্ম শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে।আপাদত হরতাল ও হচ্ছে না,যাইহোক রীতিমত ক্লাস চলছে,আজকে তার তৃতীয় দিন,যথারিতী বাসায় এসে চেয়ারে বসে একটু রেস্ট নিচ্ছিলাম,ঠিক সেইসময়টাতেই আসল ফোনটা,হ্যালো বলার সাথে সাথেই কিছু রেকর্ড করা কথা শুনেই বুঝলাম যে কোন একটা অফিস থেকেই ফোনকলটা দেয়া হয়েছে,যাই হোক কিছুক্ষণ পরেই নারীকন্ঠ শুনেই একটু পুলকিত হলাম :!> ,খুব মিষ্টি স্বরে সালাম দিয়ে কথা বলা শুরু করল,ও আর একটা কথা বলা হয়নি,আমার জিপিতে বাংলালিংক থেকে ফোন দিয়েছিল ,পরক্ষনেই পটপট করে বলতে লাগল যে,সম্মানিত গ্রাহক আপনি কি আপনার এই নাম্বারটার মত হুবহু বাংলালিংক নাম্বার চান,(আমার জিপি নাম্বারটা ০১৭১১ সিরিজের)শুরুতেই ত বলেই দিয়েছিলাম যে চাই,কিন্তু তারপরেই দেখি বলে যে ,আপনি এখন কোথায় আছেন,এটা শুনেই ত আমার মনে খানিকটা সন্দেহ জাগল,কারণ
একে ত ফোন দিয়েছে বাংলালিংক থেকে আমার জিপিতে তার উপর আমার লোকেশন জানতে চাচ্ছে,আমি ও ওর প্রশ্ণের পরপরই খানিকটা উচ্চস্বরে জেরা শুরু করলাম,যে আপনি বাংলালিংক থেকে জিপিতে কেন ফোন দিয়েছেন,আমার কথা শুনে মনে হয় খানিকটা হকচকিয়ে গেছে,সাথে সাথে কেট দিল কলটা।
আপনাদের ও কি আমার মত এমনটাইপ কোন বিভ্রান্তির মধ্যে পরতে হয়েছে।
*আমি নিয়মিত ব্লগে আসি না,চিন্তা করতেছি এখন থেকে নিয়মিত হব,আপনারা কি বলেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




