দিলাম তুলে পালের ঠিকানা
যাও ঐ নিকোনো দাওয়ায়
ঐ সবুজ বৃক্ষের কাছে
সেখানে মরমী গান বাজে
পাতায় পাতায় ডালে ডালে
যাও সেখানে নিভৃতে নীলঞ্জনে
বেঁধে রাখো আঁচলের খুট
শোনো নিশিরাতের গান।
তুমি পথ ভুলে যাওয়া এক অচিন পাখি
বুকে মাখো স্তব্ধতার ঘ্রান
হাওয়ায় উড়ে আসবে বাসন্তী রঙ
এখনি বসে পর ক্লান্ত পথিক
শতবর্ষী পৃথিবীতে কয়েক বর্ষী
কষ্টের উপশম হবে এখানে
তোমার ঠোঁট থাকবে আবদ্ধ
একটা বিস্ময়কর চিহ্ন
বুক থেকে মুখে এসে পৌঁছাবে
আচমকা উৎগীরিত হবে
ঠোঁট থেকে মহাবিশ্বের মাঝে
আহা!
মনে হবে এ পৃথিবীতে তোমার কোন
দু:খ নেই কষ্ট নেই
তুমি একা ও অন্তরীন এক যাজক
তোমার আদালতে শীত ও গ্রীষ্মের
কোন পক্ষপাতদুষ্ট বিচার নেই।
শুধুমাত্র
এই সবুজের কাছে
এই মহাপৃথিবীর মাঝে তুমি
সত্য ও শ্বাশ্বত এক মানবজন্ম
তুমি সদা সার্থক
এক দিকভ্রান্ত পথিক।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




