somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধেয়ে আসছে হরতাল!

০৫ ই মে, ২০১০ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে আবার ফিরে আসছে হরতাল ! প্রায় তিন বছর জাতীয় ভাবে ( স্থানীয়ভাবে অনেক হরতাল হয়েছে) কোন হরতাল হয়নি। এটা এ জাতির কপাল বলা যেতে পারে। তবে কপাল আবার ফাটতে শুরু করেছে। ধেয়ে আসছে হরতাল নামের দানব! সাধারণ মানুষ কোথায় যাবে? আপনি কি মনে করেন, হরতাল করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে?? যদি সমাধান হয় তাহলে সারা বছর জুড়ে হরতাল করেন। দেশের মানুষের সব সমস্যার সমাধান হলে বছরের ৩৬৫ দিনই হরতাল করা হোক!

আজকের রাজশাহীর জনসভায় দলের নেতা-কর্মীদের হরতালের জন্য প্রস্তত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি ১৯ মে ঢাকার সমাবেশ থেকে এই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। আজ বুধবার রাজশাহীতে বিএনপির মহাসমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন।
রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত মহাসমাবেশে খালেদা জিয়া বলেন, এই সরকারের হাতে মানুষের জানমালের আর নিরাপত্তা নেই। তাই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।

দিনে দিনে মানুষ বাড়ছে । বাড়ছে সমস্যা। এই সব সমস্যার কোন সমাধানের কোন কথা বলেন না কোন নেতা-নেত্রী। তারা মনে করেন, একমাত্র তারা ক্ষমতায় গেলেই দেশের মানুষ ভাল থাকবে। প্রকৃত ঘটনা হচ্ছে, দেশের ক'টি প্রধান দল কোন ক্রমেই তাদেরকে বিরোধী দলের আসনে দেখতে চান না। তাদের চাই গদি। এই গদির জন্য বলির পাঠা হবে জনগণ। তাদেরকে পাঠা বানাতে আবার আসছে হরতাল। আবার অর্ধদিবস, পূর্ণদিবস, ১৬ ঘন্টা, ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা, ৭২ ঘন্টা আর ৯৬ ঘন্টার মহাদুর্ভোগের কাল আসছে। সবাই তৈরি হোন দুর্ভোগের দিন পার করতে। এমনিতেই বাংলাদেশের মানুষ সব সময়ই দুর্ভোগের মধ্যে থাকে। হরতাল তাদের এই দুর্ভোগের মাত্রা আরো বাড়াবে। হরতাল করাটা কোন মুরোদের মধ্যে পড়ে না।যারা হরতাল সর্মথন করেন,আমার মনে হয়, তারা কেবলই নেতা। পাবলিক না। আপনাদের কারণেই ৩৯ বছরে দেশের কোন উন্নতি হয়নি। আর উন্নতির কোন আশা আছে বলেও মনে হয় না।

যে যত যাই বলুন না কেনঃ হরতাল কর্মসূচী শেষ পর্যন্ত জনগণের বিরুদ্ধেই যায়। হরতালের ভু্ক্তভোগী সরকার নয় ; জনগণ। হরতালে সরকারের কিছুই হয় না। যা ক্ষতি হবার তা জনগণেরই হয়। আজ পর্যন্ত কেউ শুনেছেন যে, হরতালের কারণে কোন মন্ত্রী কষ্ট পেয়েছেন? হরতাল আহবানকারী বড় নেতাদেরও কিছুই হয় না। আয় বন্ধ হয় গরীব মানুষের। হরতাল আহবান কারী কোন নেতা হরতালে মারাও যায় না। মারা যায় বস্তি থেকে ভাড়া করে আনা অতি দরিদ্র মানুষ যে কিনা মৃত্যুর পর পরই আবার নেতা বনে যায়। তার নামে আবার মিছিলও হয়ঃ "---"- এর রক্ত বৃথা যেতে দেবনা----।


যারা দেশকে ভালবাসে তারা চিরকালই হরতালের বিরোধিতা করে যাবে। যারা কেবল দলকে ভালবাসে এবং নানান ধান্ধাবাজির মতলবে থাকে তারা হরতালের পক্ষে নানান ঠুনকো যুক্তি দেখাবে। হরতাল করবে।যে কোন হরতালই দেশের জন্য সমান ক্ষতিকর, সেটা এরা ডাকুক, ওরা ডাকুক কিংবা তারা ডাকুক। আমি হরতালকে ঘৃণা করি। আপনি যদি নেতা হোন তাহলে আমার কিছু বলার নেই। কারণ বাংলাদেশের নেতাকে কিছু বলে লাভ নেই। আর আপনি যদি পাবলিক হন তাহলে , হরতালকে না বলুন! হরতাল আহবানকারী অপরিণামদর্শী নেতাকে না বলুন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ সকাল ৮:৪০
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×