somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে প্রশ্নের উত্তর কেউ জানে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের জীবনে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর কেউই জানেন না।

অনেক অনেক আগে এক গ্রামে এক মেধাবী ছাত্র বসবাস করত। সে খুবই কৃতিত্বের সাথে গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে শহরে গিয়ে উচ্চমাধ্যমিক ও বিএ পাশ করে গ্রামে ফিরে আসলো ।

গ্রামবাসীরা জানতে পারল, সে অনেক পড়াশোনা করেছে । সে অনেক কিছু জানে। সবাই তাকে খুবই সমীহ করে চলতে লাগল ও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল।

সেই গ্রামে আরো একটি ছেলে ছিল। সে পড়াশোনায় খুব একটা ভালো ছিল না । কোন রকমে নাইন পর্যন্ত পড়াশোনা করে ক্ষান্ত দিয়েছিল।

কিন্তু সে বিএ পাস যুবকের প্রতি হিংসা অনুভব করতে লাগলো। তাই এলাকার শীর্ষ স্থানীয় মুরুব্বিদের কে সে বলতে লাগল, বিএ পাস আসলে পড়াশোনা তেমন কিছুই জানে না । বিএ পাস কেবলই নামে। আপনারা চাইলে আমরা তার একটা পরীক্ষা নিয়ে দেখতে পারি।

একটি নির্ধারিত দিনে গ্রামবাসীরা জড়ো হলো। তখন নাইন পাস যুবক বলল, আমি ওনাকে প্রথমে একটি প্রশ্ন করবো। উনি যদি তার সঠিক জবাব দিতে পারে তাহলে আমরা মেনে নেব যে সে আসলেই বিএ পাস।

যুবকটি প্রথম প্রশ্নটি করলো।

আচ্ছা আপনি তো বিএ পাশ করে এসেছেন । বলুন তো, I don't know এর বাংলা কী?

বিএ পাস যুবক মনে করেছিল না জানি কি কঠিন প্রশ্ন করবে। কিন্তু প্রশ্ন শুনে সে ভাবলো, এটা তো খুবই সোজা ।

সে উত্তর দিল ,

আমি জানি না।

সমবেত গ্রামবাসীকে উদ্দেশ্য নাইন পাস যুবক বলল, আপনারা দেখেছেন সে নাকি বিএ পাস করেছে। এই তার বিএ পাসের নমুনা ! আমার মত সামান্য একটা নাইন পাস যুবকের প্রশ্নের উত্তর সে জানে না। সে বি এ পাস করলো কি করে? সে আসলে কিছুই জানে না ।


আমার প্রথম প্রশ্নের উত্তরই তো সে দিতে পারেনি ।

তাই তাকে প্রশ্ন করে কোন লাভ নাই।

আপনারা অন্য কেউ তাকে আমার এই প্রশ্নটিই আরেক বার করে দেখুন।

গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরুব্বী তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, বলতো I don't know এর বাংলা কী?

বিয়ের পর যুবক আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল ,

আমি জানি না।

খালি বিদ্যা থাকলেই হবে না সেটা প্রয়োগের কৌশল ও জানতে হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×