আজ বিকালের দিকে রাজধানী কুয়ালালামপুর ও আশেপাশের এলাকায় একটানা অনেক বৃষ্টি হয়েছে । মোটামুটি তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে।

আজকের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকাই ডুবে গিয়েছিল। অনেক ভবনের নিচতলায় পানি ঢুকে পড়েছিল। অনেক রাস্তায় দেখা গেছে পানিতে গাড়ি পর্যন্ত তলিয়ে যাচ্ছে।

তবে আশার কথা হচ্ছে প্রচুর পরিমাণে পানি জমলে ও এই পানি বেশিক্ষণ থাকেনি। কেননা এখানকার ড্রেনেজ ব্যবস্থাপনা খুবই ভালো। এরা নিয়মিত ড্রেন থেকে ধুলাবালি সংগ্রহ করে এমনকি সামান্য পাতাটি পর্যন্ত থাকতে দেয় না।

আজ দেখলাম এখানে বসবাসরত অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছে । সাথে লিখে দিচ্ছে ঢাকা পানিতে ডুবে গেলে তো সবাই খুবই আবোল তাবোল প্রলাপ বকে।
এবার দেখলেন তো কুয়ালালামপুর ও বৃষ্টির পানিতে তলিয়ে যায়।




সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




