ইদানীং ধর্ম নিয়ে অনেক লেখালেখি, আলোচনা, সমালোচনা হচ্ছে।আমি একজন মুসলমান, সে হিসেবে ইসলাম, মুহাম্মদ (সাঃ) সম্পর্কে জানার এবং বুঝার চেষ্ঠা করেছি। যত গভীরে যাওয়ার চেষ্ঠা করেছি, ততবেশী অবাক হয়েছি এইভেবে যে, ইসলাম ধর্মটাকে বড় বেশী দৃষ্টিকটুভাবে, অনেকটা যুত্তিহীনভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিন্তু ইসলামই একমাএ ধর্ম যার প্রতিটা কথা যুক্তিগ্রায্য । তবে আমাদের সমাজে প্রচলিত অনেক ধারনা যা আমরা উত্তরাধিকার সূএে অল্পশিক্ষিত বা অর্ধশিক্ষিত হুজুরদের কল্যানে (?) পেয়েছি এবং যা এখনো ধারন করছি , আমার মতে ইসলামের বড় ক্ষতিটা এখান থেকেই শুরু , যারফলে আমরা অনেকেই মুত্তমনা,আধুনিক, বাসতববাধী ইত্যাদি শিরোনামে নিজেদেরকে উপস্তাপন করছি অথবা সেভাবে চলার চেষ্ঠা করছি।
জীবেন চলতে গেলে কোন না কোন একটা ধর্ম আপনাকে মানতেই হবে , যারা নাস্তিক তারা ও কিন্তু ধর্মের বাইরে নয়-মানবতা,উদারতা ইত্যাদি অভিধায় তারাও কিন্তু একটা ধর্ম ই দাড় করায় কেননা ধর্মহীন কোনকিছুই সম্ভব নয় এমনকি জড়বস্তু ও নির্দিষ্ট ধর্মের অধীন।
আপনি যে ধর্মের অনুসারীই হোন না কেন, আপনার উচিত হবে সেটা সম্পর্কে ভালোভাবে জানার ,বুঝার । ভাসাভাসা ভাবে জেনে, না পারবেন নিজে মানতে অথবা অন্যকে বুঝাতে।
ধর্মান্ধতা নয় বরং যুত্তির আলোতে আলোকিত হোন, সত্য আপনার অপেক্ষায়...দয়া করে এগিয়ে যান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


