somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাবিজাবি - ২

৩১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম এক ফ্রেন্ড মনপুরার গানের লিংক পাঠাইছিলো ইয়াহুতে , তারপর কোনএক নাটকের পেছনে মনপুরার গানের ভিডিও দেখলাম ছবিটা দেখতে ইচ্ছে হোলো, ব্লগে বিভিন্ন লিখা পড়ে ভালো- মন্দ দুটোই ইচ্ছেটা আরো বারছিলো তারপর আরেকদিন কোন এক নাটকের পেছনে গিয়াস উদ্দিন সেলিমের সাক্ষাৎকার দেখলাম এবং মনপুরা দেখার ইচ্ছে আরো বেরে গেলো সেদিন এক ভাবী বললো মনপুরা হোয়েটে আসছে তারাতারী আমিও ভাবিকে বললাম টিকিট করার সময় যেন জানায় । আজ একটু আগে এক নাটকের পেছনে মনপুরার এড দেখলাম এড দেখে সিনেমা দেখার ইচ্ছে টা মরে গেলো । কেন জানি না।

ছোট বেলায় একটা সিনেমা খুব ভালো লেগেছিলো সিনেমার নাম আমাে সাথী, সেই সিনেমার কোন ঘটনাই আমার মনে নেই শুধু মনে আছে পিচ্চি একটা ছেলে মুখদিয়ে শব্দ করলেই হাতিরা বন থেকে তার কাছে চলে আসতো, ইটিভি বাংলা,ডিডি সেভেনে কত সিনেমা দেখাত এই সিনেমা দেখাতো না :(, একবার মামাবাড়ি গিয়ে দেখলাম ভিডিওর দোকানে এটার ভিসিডি আছ কিন্তু ভিসিডির খাপের ছবি দেখে সিনেমাটা দেখার ইচ্ছে উবে গেলো মনে হোলো থাক ভালো লাগার অনুভুতিটুকু।

রামের সুমতি দেখে নাকি ছোটবেলায় হাপুস নয়নে কেঁদেছিলাম বড়বেলায় দেখতে বসে মনে হচ্ছিলো শেষ হয়না কেন, কত বড় সিনেমা :(

তখন ক্লাস সেভেনে পড়ি বাসার সবারসাথে "শঙ্খনীল কারাগার" দেখতে সিনেমা হলে গেলাম সিনেমা হলে বসে মনে হচ্ছিলো কখন এই সিনেমা শেষ হবে কখন বাসায় যাব, মামণিকে গুতোচ্ছিলাম সিনেমা শেষ হবার আগেই বাসায় যাবার জন্য চিপস আর কোক দিয়ে বসিয়ে রেখেছিলো। এরপর অনেকবার হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার বইটা পড়ার সুযোগ হয়েছে কিন্তু কখনই পড়ার আগ্রহ পাইনি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি যখন তখনি কোন একদিন শুক্রবার বিটিভি তে শঙ্খনীল কারাগার দেখিয়েছিলো আমার মা শুক্রবারের সিনেমাদেখা অনেক আগেই ছেড়ে দিয়েছে কিন্তু ঐদিন সিনেমা শুরু হবার আগেই পজিশন নিয়ে বসে গেলো আমি বিমর্সমুখে বসে চিন্তা করতে লাগলাম এই ফাউল জিনিষ একবার হলে গিয়া দেখসে আবার এখন দেখার কি আছে। সিনেমা শুরু হোলো কিছু করার নাই তাকায় থাকা শুরু করলাম এবং এই সিনেমাটা আমার অসাধারন লাগছিলো। মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে? ডলি ঝূর,মমতাজউদ্দিন,আবুল হায়াত, সুবর্না, আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম সবাই প্রতিটা চরিত্রকে জীবন্ত মনে হচ্ছিলো, পরে আমি এই সিনেমা আরো কয়েকবার দেখেছি আমার ভালোলাগা কমেনি একটুও।

নন্দিত নরকে দেখে যুগ্পত অবাক এবং হতাশ হয়েছি, সিনেমাটা দেখে মনে হচ্ছিলো এই সিনেমা আরো আগে বানানো উচিৎ ছিলো যখন ফেরদৌসের জায়গায় নূর আর লিটু (সে খুবি জঘন্য অভিনয় করসে) র জায়গায় আজিজুল হাকিম অভিনয় করতে পারতো।

নিরন্তর দেখতে গিয়ে মনে হচ্ছিলো পরিচালক খুবি সচেতন ভাবে সিনেমাটা ঢিলা / স্লো করে বানাইছে , শীল্পত্তির্ন, অন্যধারার সিনেমা স্লো হওয়া বান্ছনীয়, জনম জনম এর জরীর (জরীই তো ? নাম ভুলেগেছি)
জন্য যে কষ্টজমা ছিলো নিরন্তর এর শাবনূরের জন্য সেরকম কোন ফিলিংস তৈরী হয়নি, জরীর সাথে তার কাস্টোমারের ওয়াইফের দেখা হওয়ার ঘটনা পড়ে যতটা আলোরিত হয়েছিলাম শাবনুর আর অপুসরকারের দেখাটা ততটাই নিঃস্প্রভ। কেন যেন ঐ সিন দেখে আমার দেবদাসের ডোলারে ডোলারে গানের কথা মনফইছিলো :) ।
তবে ডলিজহূরের অক্ষমতার কষ্ট কিছুটা ছুয়েগিয়েছিলো। এই অসাধারন উপন্যাসটা নিয়ে এরকম একটা ম্যারম্যারে সিনেমা বানানোটা অবশ্য পরিচালকের কৃতিত্বের মধ্যে পরে।

আগুনের পরশমণি আমার সবচেয়ে পছন্দের মুক্তিযুদ্ধের সিনেমা। এই একটা সিনেমা আমি যতবার দেখি ততবার আমার চোখ ছলছল করে ওঠে ভাবতে কষ্ট হয় এই হুমায়ুন আহমেদই এখন দশ নম্বর বিপদ সংকেত বানান।

দারুচিনী দ্বীপ নিয়া কোন প্রত্যাশা ছিলো না প্রত্যাশা পুরন বা অপুরনেরও কোন ঝামেলা ছিলো না , সিনেমাটা দেখে মনে হইছিলো শুধু মোশারফ করিমই বল্টুর চরিত্রটা ফুটায় তুলতে পারছে আর গুলারে পরিচালক বলছে চরে খাও ওগুলাও চরে খাইছে চিত্রনাট্য হয়তো পড়ছে ,স্ক্রিপ্ট মুখস্ত করছে উপন্যাসটা কেউ পড়ে নাই, শুভ্র চরিত্রটা একেকজনের কাছে একেক রকম সেটা ফুটায় তোলা কষ্ট রিয়াজের কাছে আশাও করিনাই কিন্তু জরীর চরিত্রটা আরেকটু হৃদয় ছোয়া হতেই পারতো।

ইদানিং সিনেমা দেখতে গিয়া ঘুমায় পরি,ট্রান্সফরমার, ট্রান্সপোর্টার, হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস, ইটালিয়ান জব এগুলা দেখতে গিয়ে ঘুমায় পড়ে যথেষ্ট হাস্যরসের যোগান দিসি, কি করবো ভালো না লাগলে কিন্তু গত রোববার অনেক রাত জেগে একাএকাই ওসেন'স ১৩ আর ১১ দেখলাম। টিভিতে দেখাচ্ছিলো, ১১ আগেই দেখা তবুও দেখতে এত ভালো লাগতেছিলো, ঝাক্কাস যদি দেখাইতো তাহলে ১২ ও দেখতাম ইনফ্যাক্ট দেখতে ইচ্ছে করতেসিলো। সেই থেকে ভাবতেসি ভালো লাগাটা আসলে কি, কেন ভালো লাগে কেন লাগেনা, আমি কি বুড়ি হয়ে গেছি / আমার কি ভালোলাগার মনটা নষ্ট হয়েগেছে শুধু অতীতে যা ভালো লাগতো তাই ঘুরেফিরে ভালো লাগবে নতুন কিছু আর কী ভালো লাগবে না :(
৬৬টি মন্তব্য ১৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×