লেখালেখি
২৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট বেলা। দাদা কলা পাতা কেটে এনে বাঁশের কলম বানিয়ে পাতিলের কালি পানিতে মিশিয়ে কলমটি চুবিয়ে বলতো লেখো। তখন থেকেই লিখছি। স্কুলের এক্সারসাইজ খাতায়, বাবার হিসাবের খাতা, অফিসের পুরানো দিনের একই গথবাধা চিঠি। মাঝে ক' দিন ইনিয়ে বিনিয়ে কিছু চিঠি লিখেছিলাম এক জনকে । কিছু দিতে পেরেছি, কিছু পারিনি। উত্তর আসেনি। পত্রিকার পাতায় লেখা পাঠিয়েছি। তার পর অপেক্ষা । হকারের কাছ থেকে প্রতিদিন নিয়ে এ পাতা ও পাতা । তাতে নেই। ডায়েরী লিখবো বলে বেশ ঘটা করে কিনেছিলাম দু একটা। তাতে শুধু দু একটা পাতায় লেখা আছে - আজ মন ভাল নেই। ও খানে গেলাম। এত টায় ফিরলাম। এর চেয়ে বেশি কিছু নয়। অবশেষে ডায়রী গুলো ছোট বোনের গানের খাতা অথবা বাজারের হিসাব লেখার জন্য পাতা ছিড়ে প্যাডের কাজ। এক ছোট ভাই বললো ব্লগে লিখতে পারেন- সাথে সাথে প্রচার। প্রচারের জন্য নয়, ছাপার অক্ষরে নিজের লেখা দেখার বড় লোভ হয়। তাই কলা পাতা থেকে কি বোর্ড দেখি কি হয়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন