somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় ফিরে এসেছে বিনিয়োগ বান্ধব পরিবেশ। রাজনীতি ও অর্থনীতিতে ফিরে এসেছে স্বস্তি

৩০ শে মে, ২০১৫ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে এখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরে এসেছে, পুরো সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে স্বস্তি ফিরে এসেছে। এরকম পরিবেশই উন্নয়নের জন্য সহায়ক, বিনিয়োগের জন্য সহায়ক। এ অঞ্চলের সবচেয়ে স্থিতিশীল অর্থনীতির নাম বাংলাদেশের অর্থনীতি। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশি-বিদেশি বিনিয়োগের বলিষ্ঠ ধারা সামনের দিনগুলোতে আরো বেগবান হবে। সরকারের বিগত ৬ বছরের অর্থনৈতিক সাফল্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসাবে দেশকে গড়ে তুলতে প্রধানমন্ত্রী একজন শ্রমিকের মতো দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হওয়ার কারণে নিজস্ব অর্থায়নে বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণ করছেন। বর্তমান সরকারের নেতৃত্বে নেয়া আর্থিক নীতির মাধ্যমে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এ ছয় বছরে আমদানি বেড়েছে শতকরা ৭৫ শতাংশ, রপ্তানি বেড়েছে দ্বিগুণ, রেমিটেন্স বেড়েছে প্রায় ৫০ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে তিনগুণেরও বেশি বেড়ে ২৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। অর্থনৈতিক খাতের এ শক্তির জোরেই আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করে চলেছি। সম্প্রতি রপ্তানি উন্নয়ন তহবিলের আকার ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বিশ্ব অর্থনীতির মন্দা পরিবেশেও বর্তমান সরকারের শাসন আমলে গড়ে ৬.২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে বাংলাদেশ। চলতি অর্থবছরেও প্রবৃদ্ধি ৬.৫ শতাংশের উপরে হবে । মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি । বলতে দ্বিধা নেই—এ অঞ্চলের সবচেয়ে স্থিতিশীল অর্থনীতির নাম বাংলাদেশের অর্থনীতি। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ থেকে দারিদ্র্য পালিয়ে যাবে।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×