somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠিক গল্প বলা যাবে না.........

০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘এইখানে জলে নির্জলে মৃতের ঘ্রাণ
শূন্যে ভাসে পদাতিক দীর্ঘ উপাখ্যান
তাদের সাথে সাথে আমরাও ভাসি
এক বুক সন্ধ্যায় লাশ হয়ে আসি
এমনই নিয়তি আমাদের অতি’

মর্গঃ

কাহিনীঃ

[ বড় ভাই আর ছোট ভাই। তাদের একত্রে বসবাস। দুজনেই সারাদিন বাইরে টো টো। ঢাকা দিন দিন মেট্রো থেকে কজমোপলিটন সিটি হয়ে যাচ্ছে ঠিক। হলেও লাভ নেই এই দুই ভাইয়ের। সুবিধাটা প্রথমে উপরতলার মানুষের কাছেই আসে। বড় ভাই সুমন আর ছোট ভাই সৌম্য তলায় উপরে থাকলেও উপরতলার কখনোই নয়। চাকরির জন্যে সুমনকে ঘুরে বেড়াতে হয়। অভাবের বোধটা তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। ছোট ভাইকে নিয়ে চিন্তাও তাকে গ্রাস করে থাকে। সৌম্য সবে ইন্টার পরীক্ষা দিয়ে মফস্বল থেকে শহরে এসছে এক বছর, মামার বাসায় ছিল এদ্দিন। সুমনের চাকরির আয়োজন হয়েছিল একটা জীবন বীমা কোম্পানিতে। রীতিমত যথোচিত বকবক করতে না পারার কারণে তার চাকরি বেশিদিন টেকেনি। এখন অন্যত্র চাকরি খোঁজাখোঁজি। তাও প্রায় ছ মাস হতে চলল। সৌম্য আরো পড়ালেখা করবে কি করবে না, সে নিয়ে ভাবছে আর সারাদিন সে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। শহরে আসার পরপরই মিশুক ব’লে বন্ধু বানাতে তার কষ্ট হয়নি। আর এ বয়েসের বন্ধুত্ব মানে টৈ টৈ ঘুরে বেড়ানো, অনেকটা নিরুদ্দেশের মতন। সারাদিন তাই যে মেস ঘরটিতে তাদের বসবাস, একলা পড়ে থাকে। কোনো কোনোদিন স্টোভও জ্বলে না দুপুরে। তবে রাতের খাবারটা তারা সবসময় এক সাথে খায়। একসাথে তারা অনেকক্ষণ গল্প ক’রে ক’রে খায়। তখন তারা গ্রামের, তার পর মফস্বলের, তার পর ঢাকা শহরের গল্প করে। তাদের মা-বাবার গল্প করে।
ছেলেবেলায় তাদের যে ফুটফুটে বোনটি বাড়ির পাশে পুকুরে ডুবে গিয়েছিল তার মৃত মুখটি নিয়ে গল্প করে, তারপর কান্না ভেজা চোখ নিয়ে ঘুমোতে চলে যায়।

একদিন রাত্রি বেলা। সুমন ঘরে ফিরে দেখল সৌম্য ফেরেনি তখনো। রাতে সৌম্য একটু আগেই বাড়ি ফেরে। রাতের খাবার তৈরির ভার সৌম্যের। সে ডিম ভাজি করে-ভাত রাঁধে, কোনোদিন সবজি-ডাল রান্না করে বেশ অনেকক্ষণ ধরে। তাই সুমন সৌম্যকে না দেখতে পেয়ে অবাক হয়। চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, হাতমুখ ধুয়ে নেয়। বসে থাকে আরো কিছু সময়, সিগারেট ধরায়, রাত তখন সাড়ে দশটার মত। সুমন একটু পরে বেড়িয়ে যায়, ডিম কিনে আনে, আজকের রান্নাটা তাকেই করতে হবে ব’লে। ডিম ভাজি করে, চাল বসিয়ে দিয়ে সে আবার বসে থাকে, পুরানো একটা ম্যাগাজিন ঘাটতে থাকে। রাত প্রায় এগারোটা, সৌম্য ফেরেনা। সুমন একটু একটু করে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। এগারোটায় পাশের মোবাইল ফোনের দোকানটা বন্ধ হয়ে যায়! তাই ঘর থেকে দ্রুত বেরিয়ে যায় সুমন। নিজের জমানো টাকা দিয়ে ছোট ভাইকে সে একটা মোবাইল কিনে দিয়েছে। সেখানে ফোন করে সে। অথচ মোবাইল কেউ ধরছে না, মোবাইল বন্ধ, একটু পর পর ডায়াল করতে থাকে সে, নিশ্চুপ মোবাইলটিতে বারবার একগুচ্ছ ধ্বনি উচ্চারি হতে থাকে, ‘মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না.......’। হতাশ ও দিকবিহ্বল হয়ে ওঠে সুমন। পাড়ার মজনু ভাইয়ের বাসায় সে যায়, মজনু ভাই সে রাতে বাড়ি ফেরেনি। তার ঘরে মস্ত একটা তালা উদাসীনভাবে ঝুলে আছে। আবার সে ফোন করতে আসে,সৌম্যের কোনো বন্ধুর নাম্বারও সে জানে না। মোবাইলের দোকানটা বন্ধ হয়ে যায়,শেষবার করেও সৌম্যের মোবাইলে একই কথা শুনতে পায়। সুমন ঘরে ফিরে দেখে ফেরেনি সৌম্য। আরো একটা সিগারেট ধরায় সে, পায়চারি করতে থাকে কিছুক্ষণ। অসহনীয় মনে হচ্ছে তার সবকিছু, নানান বাজে চিন্তায় তার মনটা গুদাম ঘরের মতো বোঝাই হয়ে উঠছে। সুমন ঠিক করে কাছাকাছি থানায় যাবে সে। সজোর হাঁটতে শুরু করে সে থানার দিকে।

রাত তখন সাড়ে এগারোটা। থানায় ভিড়-ভাট্টার কমতি নেই তখনো। সুমন একটা জিডি করে ভাইয়ের নামে। আর থানার ওসি’র কাছে খুলে বলে সব, বলে তার ভাইকে খুঁজে এনে দিতে, কণ্ঠে তখন তার চরম উৎকণ্ঠা, অস্থির দেখাচ্ছে তাকে, দড়দড় করে ঘাম ঝরছে। থানার কর্মকর্তা তাকে বাইরে গিয়ে বসতে বলে, আর খোঁজ নিতে বলে হাসপাতাল-ক্লিনিকগুলোতে। সুমন সে কথা আমলেই আনে না। সে রাগীস্বরে কথা বলতে থাকে, ওসিকে বলে, ‘যেখান থেকে পারুন, আমার ভাইকে খুঁজে এনে দিন, হাসপাতালে খুঁজতে যাবো কোন দুঃখে?’ ওয়ারলেস-এ খোঁজ নিতে থাকেন ওসি, খোঁজ পান মগবাজারে এক যুবকের লাশ পাওয়া গেছে, ঢাকা মেডিকেল কলেজে তা পাঠিয়ে দেয়া হয়েছে। সুমনকে ডেকে এনে তিনি মেডিকেল কলেজে গিয়ে দেখতে বলেন লাশটা তার ভাইয়ের কিনা। সুমন আরো ঘামতে থাকে, সে অস্থির চিত্তে বিড়বিড় করতে থাকে। ওসি শাহবাগ থানায় বিষয়টা জানিয়ে দেয়। সুমন প্রথমে শাহবাগ থানায় যায়, সেখানকার কয়েকজন পুলিশ তার সাথে যায়। ঢাকা মেডিকেল কলেজে রাতেও বেশ ভিড়, মর্গের কাছাকাছি যেতেই ভিড়টা বেশ কমে গেল। একটা লাশ ফেলা রাখা হয়েছে মর্গের বাইরে, এখনো তা মর্গের ভেতর নেয়া হয়নি। ডোমদের একজন লাশের গায়ের ওপর ফেলে রাখা সাদা কাপড়টা খানিক তুলতেই সুমন চিনতে পারে, একটা আচমকা উত্তাপ যেন তার মুখে এসে লাগে, যেন তার মুখ দাবদাহের স্পর্শে ক্রমশ পুড়ে যেতে থাকে, পাথরের মত নিষ্প্রাণ হয়ে ওঠে সে, সৌম্যের মৃত শরীরের কাছে হাঁটু গেড়ে বসে, তার মাথায় হাত বুলাতে যাবে এমন সময় ডোমদের একজন বলে ওঠে, ‘এমন কইর‌্যা তো আর মর্গের বাইরে লাশ ফালায়ে রাখন যায়না, কিছু মালপানি দ্যান, লাশটা ভিতরে রাখি, এতক্ষণ তো বেওয়ারিশ আছিল, এহন তো আর নাই, আবার দেহি পুলিশি কারবার!’। সুমন কিছু টাকা দেয় ওদের, লাশটাকে ভেতরে নেবার জন্য। সুমন বাইরে বেরিয়ে যায়, পুলিশদের একজন বলতে থাকে ‘মামলা হইব কিন্তু, ওয়ারলেসে থানায় জানায়ে দিতেছি’। বাইরে গিয়ে ফোন দেয় ওর এক বন্ধুকে, অফিসে চাকরির সময় পরিচয়। আধ ঘণ্টা পরে সে আসে, তার নাম আসলাম। সুমন আরো ফোন দেয় তার মফস্বলের মামাকে। আসলাম আর সুমন এবার পুলিশের সাথে কথা বলতে শুরু করে। পুলিশ তাদের বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দেয় তাদের টাকা না দিলে মামালায় তারা ওলটপালট মনমতো লিখে দেবে, আবার ময়নাতদন্তের ঝামেলা তো আছেই! আসলামের সাথে পরামর্শ করে সুমন তাদের কিছু টাকা গছিয়ে দেয়, একজন কনস্টেবলকে রেখে বাকিরা চলে যায়। এবার একটা এ্যাম্বুলেন্স জেগাড় করতে হবে। মেডিকেল কলেজের এ্যাম্বুলেন্স সমিতি আছে, সেখানে আগে ঘুষসমেত চা-বিড়ির টাকা ধরিয়ে না দিলে, খুব তাড়াতাড়ি এ্যাম্বুলেন্স পাওয়া যাবে না। সুমন, আসলামকে সাথে নিয়ে সেইসব লোকদের সাথে কথা বলে। সেখানে বেশ কিছু টাকা ছাড়তে হয় তাদের, তার প্রায় দুই ঘণ্টা পর এ্যাম্বুলেন্স আসে। লাশ মর্গ থেকে বের করার সময়, আবারো টাকা দিতে হয় ডোমদের, তারা বেশ শাসানোর সুরে বলেÑ‘লাশটার দেখভাল করলাম, তার লেইগ্যা টাকা লাগবো না, আমাগো মর্গ তো ভালা, অন্যহানে যাইয়া দেইখেন, চোখ মুখ উপড়ায়ে রাইখা দেয়,বুঝলেন!’। এবার ঠায় দাঁড়িয়ে কনস্টেবল সুমনের কাছে আসে, বলে ‘আপনে কী তার ভাই, চা-বিড়ির জন্য যদি কিছু দিতেন, অনেকক্ষণ তো দাঁড়ায়ে থাকলাম,দেখলেন তো সবাই তো চইলা গেলো’। সুমন ভাবতে থাকে, সৌম্যের স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট পাওয়ার জন্য- আসলামের কাছে একটা বিরাট অঙ্কের টাকা তার ধার হয়ে যাচ্ছে। এর বেশি কিছু সে ভাবতে পারে না।

ভোর পাঁচটা। সৌম্যকে বের করে অনা হয়, মৃত, স্থবির। স্ট্রেচারে করে তার লাশটা এখন এ্যাম্বুলেন্সে তোলা হবে। আসলাম সুমনের হাতটা শক্ত করে একবার ধরে। কেমন করে যেন সব হয়ে গেল, সকালেই তো বেরিয়ে ছিল ছেলেটা, তখনোতো দেখতে পেয়েছিলাম, হেঁটে চলে দিব্যি যাচ্ছিল, ভাবতে থাকে সুমন। এবার সে সৌম্যের মরা মুখের দিকে তাকায়। তার ভাইটা ঘুমিয়ে আছে, কী আদর মাখা একাটা মুখ করে সে ঘুমিয়ে আছে। সুমন তার পাশে গিয়ে বসে। আসলাম সুমনের কাঁধে হাত রাখে। সুমন হাত বুলাতে থাকে সৌম্যের মাথায়, ডান কানে তখনো চাক চাক রক্ত লেগে আছে। নাকে কানে তুলো সেঁটে শুয়ে আছে সৌম্য। সুমন অবাক হয়ে এই জড় সৌম্যের দিকে তাকিয়ে থাকে। তার বুকভরা কান্না আর অজস্র দীর্ঘশ্বাস বেরিয়ে অসতে থাকে। ভাইয়ের মাথায় হাত দিয়ে এই প্রথমবারের মতো কান্নার অবসরটুকু পায়, তার ভাইয়ের জন্যে কান্না,সৌম্যের জন্যে কান্না, যার সাথে আজ রাতে খাবার টেবিলে বসে গল্প করবার কথা ছিল, শৈশবের গল্প। সৌম্যের জন্য এই তার প্রথম কান্না, এখন যত ইচ্ছে কাঁদবে সুমন, তার ভাইয়ের ঘুমঘুম মুখের দিকে তাকিয়ে, এইবার সে নিস্তব্ধ শুনশান ঢাকার সবটুকু বাতাসকে সাথে নিয়ে কাঁদবে...............।]


সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×