গোকুল বিষাদমাখা পরান উপচে আসে ঢেউ
রাণী সে যে ফুলেল গান গায়ে কী জানি কি
মনে ধরে মনে পড়ে যায় শুরুর কথা কদম আড়ালে
যে সুধা হৃদয়ে যমুনার কোলে প্রিয়া জাগে হায়
সায়র আকাশে মিলায় রজনী'র ঘুম সে ভাঙায়
ভাঙায় অভিসার কে জাগে আবার? তুমি যদি সীতা হতে
রামের আকিঞ্চন বিরহী'র ব্যথা হতে গানের সঞ্চার বুঝি-বা
আকাশ পটে রঙ মিলালে তুমি জাগো সুর জাগে বাহির হতে
আসে কুমারী'র মধুমাখা মুখ তোমারে প্রিয়া দিয়াছিনু দুখ
সরিষার ক্ষেতে আঙিনার নিরিখে গবাক্ষ ধূসর সন্ধ্যায়
জোৎস্না কুড়ায়ে ফেরো বিরহী'র কলিজায় যদি আমি
মথুরা যাই তুমি কি গো যাবে সাথে? যদি আমি
বিশ্বাস ভাঙি তুমি কি গো দেবে মালা গোলাপের আদলে
কী-বা ভালোবাসা জন্ম জন্ম ধরে মাছের চোখের মতো
নিষ্পলক সবুজ কান্তা সম সুবাস ঝলক গান গেয়ে যায় সরে
মুকুলের কোকিলে ধানের রাশি ভালোবাসি যায় সব গোপনে
শেষে যদি ঘুম চাই দেবে কি গো এই সফেদে? জীর্ণ সুকান্ত ব্যথিত
জীবন আনন্দে যদি-বা ফুরায়ে ব্যথার বেদন জানি না তার কী উপায়
আছে জানা নায়ের ভেলায় সুধা সুধা সুধা আছে খোয়ারি মদির
মাতাল হলে দেবো পাড়ি আজ তবে থাক! আজ তবে থাক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




