somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেজুতি_শিপু
একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

আতশী জ্বলুক

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


——————————
নুসরাত, প্রিয়াংকা রেড্ডী ..........এবং সকল নারী
———-

তুমি পোষাক পড়বে সেভাবেই যেন
ততটাই দেখা যায় , যতটা দেখলে
দৃকমাত্র লোলুপের লালা থাকে সংযত ,
যদিও তোমার ছায়াতেও তার লালশা বৃষ্টি ঝরে !
ঘুরবে ফিরবে- সীমার মধ্যে, মাথার ওপরে আকাশ যেন না টানে।
স্রষ্টার আকাশ উদার-অপার তোমার জন্যে নয়।
যেখানেই যাও, বেলাবেলি ঘরে ফিরো -
নির্জন পথ পাশে পড়ে থাক, ভীড়টাও এড়িয়ে যেও।
তোমার জন্যে গৃহকোনই ভালো , যদিও এখন
বাহির যুদ্ধে নড়বড়ে হাতে বাড়তি শক্তি লাগে-
এবং গৃহকোনও কোনো শ্বাপদমুক্ত অভয়রন্য নয়।
তুমি কোন কথা বলবে না । কখনওই নয়।
কখনও বলবে গা ঘেসে দাঁড়াবেন না,
না, কোন অভিযোগ নয়- রুখে দাড়ানোও নয়
শ্লীলতাহানি তো তোমারই প্রাপ্য, ধর্ষণ, মৃত্যুও-
চিঁ- চিঁ করেও কোন প্রতিবাদ তোমার জন্য মানা।

চুপচাপ থাকবে এবং জানবে, এই তো ঢের বেশী
নি:শ্বাস নিচ্ছ , খাচ্ছ - দাচ্ছ, চলছ- ফিরছ-
কখনও সখনও রঙীন সজ্জাতে হোচ্ছ দৃশ্যমান -
এত প্রাপ্তির বিলাসী সাগরে
তোমার তো টুঁ- শব্দটিও করবার কথা নয়!
বিস্তর হাড়ভাংগা পরিশ্রম করে করে -
এই সভ্যতার বিকট জঙ্গলবাড়ি গড়ে তোলা হয়েছে ।
সেখানে তুমি সেচন করবে সকাল বিকাল
আড়ালে থেকেই পুষ্ট করবে, তুষ্ট করবে।
সেজন্যে, তোমাকে যখন-যেভাবে-যেখানে
থাকতে বলা হবে -তুমি তাই থাকবে ।
সে বলবে, টানটান বিছানার চাদর দিয়ে ঢাকা
পালংক হয়ে থাক-
তুমি তাই থাকবে ।
সে বলবে, রাস্তার মোড়ে সুদৃশ্য ভাস্কর্য হয়ে দাঁড়াও-
তুমি তাই দাঁড়াবে ।
সে বলবে নর্তকী হও -
তুমি দেহের তন্ত্রে তন্ত্রে নৃত্যের মুদ্রা ফুটিয়ে তুলবে
তারা মাতোয়ারা হবে ।
আবার,
সে বলবে, তুমি নরকের দরজা, তুমি পাপ,
তুমি তেঁতুল, তুমি অন্ধকার, তুমি দূর হও।
তুমি ক্রমশ: অন্ধকারে নিজেকে মুড়ে নিয়ে অদৃশ্য হতে হতে
এক কোনে কোনমতে অদৃশ্যমান হয়ে থাকবে,
একপ্রস্থ মাংসের সমাহার বৈ-কিছু নও তো তুমি!

অলঙ্ঘনীয় এইসব অন্ধকারে পুড়তে পুড়তেই তুমি
তাকে নির্মাণ করছ -নিজের শক্তিকে রূপান্তর করে,
তিল তিল শ্রম আর মমতা দিয়ে তাকে পুষ্ট করছ।
তার সকল ক্ষোভ, বিক্ষোভ, আগুন, হিংস্রতা, লালসা, আর
বিকৃতির অবমুক্তির ভাগাড় হয়ে তাকে ধারন করছ-
তুমি সর্বংসহা ।
তাকে বয়ে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছ এক বন্দর থেকে আরেক বন্দরে,
এক সময় থেকে আরেক সময়ে ।
বস্তুত: সে প্রবল অস্তিত্বমান ও পরাক্রমশালী হয় তোমার জন্যেই-
কেবল, তুমি জানছ না - জেনেও।


তুমি শুধু জান, তুমি কেউ নও, তোমার কিছু নয়,
তোমার জন্যে কিছু নয় ।
তোমার কেবলই ঝরে যাবার কথা ,
পুড়ে যাবার কথা- মরে যাবার কথা-
পুড়তে পুড়তে তোমার সকাল গিয়েছে -পুড়তে পুড়তে দুপুর
পুড়তে পুড়তে এতদূর এলে -
আরও কত পোড়া বাকী?
ক্লান্তি কি এল, ক্লান্তি আসে কি- পুড়তে পুড়তে ,
অবসাদ- ঘেন্নাও?
ক্রোধের আগুন জ্বলে না কখনও?
কোন একদিন ক্লান্তি-ঘেন্না-ক্রোধ ঘনীভূত হলে পড়ে-
দগ্ধ শরীর মশাল উচিয়ে ধরে
জ্বলন্ত বেগে গলা ছেড়ে ডাক দিও-
অনেক তো হ’ল- এবার একটি দাবানল গড়ি চল।
————————-
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×