আমাকে বাঁচান,
ডান হাতটা আটকে গেছে এটি কেটে ফেলুন;
এই যে শুনুন !আমি চাপা পড়েছি বুকের পাজর ভেঙ্গে যাচ্ছে !
দম বন্ধ হয়ে আসছে চারিদিকে লাশ
মানুষ পঁচা গন্ধ,
অক্সিজেন নাই;
আমাকে উদ্ধার করুন
প্রাণ ভিক্ষা চাই।
আমি ক্ষুধার্ত ভীষণ;
একগ্রাসে যেন সারা পৃথিবীটা খাই!
অথচ কোন খাবার নাই!
প্রচন্ড তেষ্টা পেয়েছে, বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়
একটু পানি চাই; পানি পানি পানি;এক ঢুক পানি চাই!
বাঁচান ,বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান
এই যে হাত নাড়ছি
আমাকে দেখা যা্চ্ছে না?
আমি মানুষ!
আমার সম্বল আমার এই হাত খানি ;
বিশ্বাস করুন আর কিছু নাই!
এটা দিয়েই দিন আনি দিন খাই
আপনাদের অর্থের ইমারত গড়ে দিই।
এই সেই হাত শেষ সম্বল আমার
হাতটা আটকে গেছে!
কিছু একটা দিন ,ডান হাতটা কাটি ।
------------------------------------------------------
সবাই আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুনএকটা জবিন বাচানোর চেয়ে মহৎ কোন কর্ম নেই।হতে পারে না।সেই বিখ্যাত সঙ্গীত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যএকটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।ও বন্ধু।বল কি তোমার ক্ষতি জীবনের অথৈ নদী।পার হয় তোমাকে ধিরে দূর্বল মানুষ যদি।
সবই যার যাআছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ুন।দেশের মানুষ বাঁচান।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



