কারো হাতে স্বজনের ফটো
কারো হাতে স্বজনের নাম;
কারো হাতে শাবল খন্তি
কারো বা গায়ে ঘাম।
কারো চোখ ফেটে পানি আসা,
কারো চোখে রাজ্যের দুরাশা,
ঘোর হতাশা ;
কারো চোখে সুনিশ্চিত প্রিয় হারানোর ভীতি
কারো বা সব হারিয়ে জীবনের প্রায় হয়ে এলো ইতি।
আর অপেক্ষা প্রহর !সীমাহীন অনিশ্চয়তায়; পিতার, মাতার, স্ত্রীর, স্বামীর, সন্তানের,
আত্নীয়ের, প্রতিবেশীর, মানুষের, জীবিতের, আহতের, লাশের অপেক্ষা
চারিদিকে শব্দ ;
টর্চ লাগবে,ছেনি লাগবে
কখনো ভেসে আসে চিৎকার ।
সে কি আকুতি বাঁচিবার !
বাঁচাও!আটকে গেছে হাত,মৃত্যুপুরী থেকে আমায় নিয়ে যাও !
স্বনিয়োজিত উদ্ধারকর্মী কেউ আটকে গেছেন নিজেই ধ্বংস স্তূপে
তার অপেক্ষা কখন মুক্ত হওয়া যাবে
বাঁচাতে এসে নিজেই বিপাকে;
মাছ ব্যবসায়ী অখতার হোসেন দাঁড়িয়ে আছে তরমুজ হাতে
উদ্ধার কর্মীরা বিনামূল্যে তার তরমুজ খেয়ে যাবে সেই অপেক্ষাতে!
হাজার হাজার পায়ের ধূলোয় ঢেকে গেছে যেন সবুজ মাঠের আকাশ!
লাশের গন্ধে ভারী হয়ে গেছে কেমন আজকের সারা বাতাস।
-------------------------------------------------------------------
সবাই ধ্বংস স্তূপে আটকে পড়া এবং সেথান থেকে অসুস্থ অবস্থায় ফিরে আসা মানুষের সাহায্যে এগিয়ে আসুন।সাহায্যের হাত বাড়ান।
-------------------------------------------------------------------
উৎসর্গ -জানা ,মোস্তফা কামাল পলাশ,ত্রিশোনকু,শিপু ভাই,ঘুড্ডির পাইলট স্বপনবাজ
কান্ডারী অথর্ব আমিনুর রহমান,কাল্পনিক ভালোবাসা,তামিম ইবনে আমান,বাংলার হাসান, সবুজ সহ সবাই যারা প্রত্যক্ষভাবে সাভার ট্রাজেডির বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন।
ছবি-নেট
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



