somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

একটি পূরাতন কবিতা , তুমি ব্যতিক্রমী ও হে অনুজ

১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি পুরাতন কবিতা



একজন অমলকান্তি— একজন নূর হোসেন,
আরো অনেক একজন..
সেদিন প্রতিবাদ মুখর হয়েছিলেন
গণতন্ত্র মুক্তির দাবিতে তাদের কেউ কেউ
এখনো বেঁচে আছেন মমি হয়ে
কেউ আবার বুলেট ঝাঁঝরা হয়ে
মরে পড়ে ছিলেন কুকুরের মত—প্রতিবাদে স্বৈরাচারের
গদি টলে গেছে —
মুক্তিকামী মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে
এখন সময় বদলে গেছে—যারা গণতন্ত্র রক্ষা করবেন বলে
জনসমক্ষে শপথ নিতেন—সিংহাসনের লোভে তারা হিংস্র
হায়েনার চেয়ে বর্বর—তারা এখন মানুষের বাক ও বিবেকের স্বাধীনতা
গোগ্রাসে গলধকরণ করেন—মানুষ এখন আর উম্মুক্ত বক্ষে অথবা পিষ্ঠে
লেখেনা গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাত যাক
তারা এখন তৈল মর্দনে ব্যস্ত অন্যথা হলে রাজাকার পদবি জুটে
দেশদ্রোহিতার মিথ্যে অভিযোগ মাথায় নিয়ে কেউ আর বলতে চায়না
‘গণতন্ত্র চাই’ —এ দেশে যে যায় লংকায় সেই হয় রাবন
মেঘনাদ বধ কাব্য লেখার সাহস টুকু হারিয়ে গেছে
চাটুকারে ভরে গেছে দেশ
অমল নূর হোসেনরা বুকে পাষাণ বেঁধেছে
আজ একজন স্বৈরাচারের মৃত্যু হয়েছে প্রবঞ্চক ক্ষমতার চাটুকারিতায়
স্বাভাবিক নিয়মেই—যে দেশে প্রকৃত দেশপ্রেমিকের স্বাভাবিক মৃত্যু নেই ।

তুমি ব্যতিক্রমী


তুমি বড়ো ব্যতিক্রমী
তবু প্রেমের যে হয় না ব্যতিক্রম
দু’চোখে কেবল তার রঙিন স্বপন
গন্তব্য একটা ই .
জানিগো ভালো লাগে না.
আমারো ঠিক তা ই..
আমিও চাই সম্পূরক প্রেমের অটুট বন্ধন
সুখের অসুখে ভেসে প্রেমের নিকুঞ্জ বন
তুমি আমি শুধু দু’জনায়
তুমি— বড়ো ব্যতিক্রমী, ভালোবাসিগো তোমায়
চারিদিকে যেন অথৈ জলরাশি —তুমি ছাড়া
এই ছন্নছাড়া জীবনে— আর কেহ নাই কিছু নাই…

হে অনুজ

হে অনুজ, আপনার পদচারণায়
আমার অতীত পদধ্বনি শুনি
এ আমার ব্যর্থতা যদি সঠিক পথটি
না রেখে যেতে পারি—না দেখাতে পারি আলো
ধ্রুব তারার মতো
চলার পথে —বাঁধা আসে
তাই কী নদী থেমে থাকে
নদী ছুটে যদি ভুল পথে
পাহাড় সমীপে—ভুল বুঝে
ঠিকই সে ফিরে আসে
গন্তব্য তার অথৈ সমুদ্র
নদী জানে—তবু সব নদী
পায়না সন্ধান—মাঝপথে হয় ইতি
যদি হারায় স্রোত—পথচলার গতি
যদি তেমন হয়—আমার আছেগো সংশয়
আমার গন্তব্য যেন সাগর হয়
তবেই যদি পারি—নচেৎ সকলি অপচয়।

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×