পুলিশ সম্পর্কে আমাদের ধারণা খুবই নেতিবাচক। পুলিশ নামটা শুনলেই আমাদের মুখ থেকে একটা গালি বেরিয়ে যায় যেন নিজের অজান্তেই। যা প্রয়োজনের চাইতে অনেক ক্ষেত্রে একটু বেশীই হয়ে যায়। পত্র-পত্রিকা, টিভি মিডিয়ায় এর সম্পর্কে অধিক পরিমানে নেতিবাচক প্রচারের কারনেই হয়ত্ এটা বেশী হয়েছে। পুলিশ দূর্নীতির সাথে জড়িয়ে পেচিয়ে গেছে এটা যেমন সত্যি আবার কিছু হলেও এরা ভাল কাজ করছে। ভাল পুলিশ বা পুলিশের ভাল কাজ সম্পর্কে আমরা কে কয়টা লেখা বা খবর পড়েছি। এই বাহিনীতে কি কোন ভাল লোক নেই? পুলিশ কি কোন ভাল কাজ করে না?
যাই হোক পুলিশ নিরবিচ্ছিন্নভাবে আমাদের নিরাপত্তার মূল দ্বায়িত্ব পালন করে আসছে। পুলিশকে আধুনিকায়ন এবং অধিক কার্যকরি করতে হলে বা এদের দূর্নীতির পরিমান কমাতে হলে শুধু নেতিবাচক ধারণাই যথেষ্ঠ নয়। প্রয়োজন আমাদেও সচেতনতা, আন্তরিকতা আর কর্তা ব্যাক্তিদের সদিচ্ছা। তা নাহলে পুলিশকে হাজারটা গালি দিয়ে কোন লাভ হবে না। এদের রয়েছে হাজারটা সীমাবদ্ধতা।
পুলিশে নিয়োগ হয় বড় আকৃতির ঘুষের লেনদেনের মাধ্যমে, রাজনৈতিক নেতাদের অলিখিত সুপারিশে। যেখানে মেধাবিরা সুযোগ পায় না, সুযোগ পায় টাকাওয়ালা দলীয় ক্যাডাররা। পুলিশের রয়েছে জনবল সমস্যা। দেশের পুলিশের মোট সংখা প্রায় ৯৫ হাজার। গড়ে প্রায় সাড়ে তেরশ লোকের জন্য রয়েছে একজন পুলিশ। তার একটা রড় অংশ আবার ভিআইপিদের প্রটকলেই ব্যাস্ত থাকে। অনেক ক্ষেত্রে পুলিশকে ২৪ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। ঢাকার কিছু থানায় দেখা যায় একজন সাব-ইন্সপেক্টর ব্যাক্তিগত ভাবে ২/৩ জন লোক নিয়োগ দিয়ে তার লেখালেখির কাজ সারেন। পুলিশকে তার বসার চেয়ার টেবিল, জরুরী কাগজ পত্র সংরক্ষনের আলমারী, অপারেশনে যাবার জন্য গাড়ী এমন কি তার প্রয়োজনীয় ষ্টেশনারী পর্যন্ত তাকেই ব্যাক্তিগত ভাবে সংগ্রহ করতে হয়। উর্ধতন কতৃপক্ষ সহ সকল মহল এ বিষয়ে ওয়াকিবহাল থেকেও এ পর্যন্ত এধারার কোন পরিবর্তন করেনি। আমাদের জাতীয় বাজেটে এই বাহিনীর জন্য বরাদ্ধ খুবই সামান্য। যেখানে কর্মহীন সেনা বাহিনীর জন্য আমরা সর্বচ্চো বরাদ্ধ দিয়ে থাকি। পুলিশের ট্রেনিং এবং সরঞ্জাম খুবই আদি কালের। যা দিয়ে বর্তমানের আধুনিক অস্ত্রে সজ্বিত সন্ত্রাসীদের মোকাবেলা করা সত্যিই কষ্টসাধ্য। পুলিশের আর একটি বড় সমস্যা হলো রাজনৈতিক দলের হস্থক্ষেপ। ক্ষমতায় থাকা নেতারা পুলিশকে ইচ্ছেমত ব্যাবহার করে।
এরকম নানাবিধ সীমাবদ্ধতার মাঝেও পুলিশ তার দ্বায়িত্ব পালন করে আসছে। কিছু দূর্নীতিবাজ সদস্যও এই বাহিনীতে আছে। যা শুধু পুলিশ নয় সকল শ্রেণীর ব্যাক্তি বা গোষ্ঠির মধ্যেই বিদ্যমান। পুলিশের মধ্যে এই দূর্নীতির সুযোগটা একটু বেশী আর তা প্রচার পায়ও খুব দ্রুত এবং একটু বেশীই। তবে অপরাধ-দূর্নীতি, তা যেই করুক অবশ্যই ঘৃনার যোগ্য বা কাম্য নয়।
আমাদেরকে আরো সচেতন হতে হবে। আমাদের মানষিকতার পরিবর্তন করতে হবে। শুধু ঘৃনাভরে গালি দিয়ে দূরে সরিয়ে রাখলে আমাদের জন্যই ক্ষতি। এই বহিনীকে জনগনের বন্দ্ধু হিসেবে গড়ে তুলতে হবে। সকলের মাঝে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে। আমাদের নিজেদের সার্থেই পুলিশের ইমেজকে আরো সমন্বিত করতে হবে। একে আরো কর্যকরি করে গড়ে তুলতে হবে। প্রয়োজনে এই বাহিনীকে পুরো ঢেলে সাজাতে হবে। প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে তার দ্রুত সমাধান করতে হবে। এই পরিবর্তন শুধু পোষাক আর মনোগ্রামের নৌকা বা ধানের শীষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুলিশের আধুনিকায়ন এখন সময়ের দাবী। অতি জরুরী মনে করে দলমত নির্বিশেষে সকলকে আন্তরিকতার সাথে এই বাহিনীর সংস্কারে কাজ করতে হবে।
আলোচিত ব্লগ
দেশের উন্নয়ন হবে, তবে নির্দেশনা আসবে সীমান্তের ওপার থেকে ...

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি তুরস্ক ও মালয়েশিয়ার সঙ্গেও বাংলাদেশ সরকারের সম্পর্ক অতীতের যেকোনো... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন
স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।
শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।