somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখনো কি এইভাবে ভেবেছেন?? ঠিক এইভাবে..........

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকাল পুলিশকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। ঠিক আলোচনা না সমালোচনা। জাত পাত ধ্বংস করার মতো সমালোচনা!!

উপরের যে ছবিটি দেখছেন সেই ছবিটি কিছুক্ষণ আগে এক ফ্রেন্ডের শেয়ার করা একটা ছবি।
সেখানে দেখাচ্ছে চীন, নিউইয়র্ক এবং মিশরের পুলিশ কতো ভালো। তারা কেবল মানুষকে সাহায্য করতে জানে। খারাপ কি কিছুই বুঝে না!!
কিন্তু বাংলাদেশের পুলিশ!! কি জঘন্য খারাপ। মানুষকে রাস্তা ঘাঁটে পাইলেই পিঁটায়। উনাদের জাতটাই মনে মনে অ্যালার্জিতে আক্রান্ত! যেন নিয়োগই দেয়া হইছে পিটানোর জন্য। ট্রেনিংএ মনে হয় পিটাইতে পারলেই পাশ দিয়া কর্মস্থলে নিয়োগ দিয়া দেয়!!
যারা এমন ভাবছেন তাদের কয়েকটা প্রশ্ন করি।
১। আচ্ছা, ঐ ছবিতে যেসব বিদেশী ভালো পুলিশ দেখাচ্ছে উনাদের যদি সৌভাগ্যক্রমে বাংলাদেশ পুলিশে নিয়োগ দেয়া হয় তাহলে উনারা কেমন থাকবেন?

২। মিশর, চীন এবং নিউ ইয়র্কের সরকার যদি বাংলাদেশের সরকারের পরিবর্তে প্রথিস্থাপিত হয়ে হয় তাহলে ফলাফলটা কেমন হবে। বাংলাদেশের পুলিশ তাহলে কেমন আচরণ করতো??

আমাকে যদি উত্তর দিতে বলেন তাহলে বলবো :
উত্তর ১: বিদেশের পুলিশ এই দেশে বাংলাদেশের পুলিশের মতই শেষমেশ আচরণ করবে।
উত্তর ২ : এক্ষেত্রে সফল হওয়ার সম্ভবনা অনেক।
আমরা কিছু লোক মাথা না খাঁটিয়ে বোকার মতো তুলনা করে বসি। সমজাতীয় এবং একই রকম পরিবেশের সাথে তুলনা করতে হয়। আমরা যখন বাংলাদেশ এবং ঐ দেশগুলোর সাথে তুলনা করি তখন মাথায় রাখা দরকার বাংলাদেশের সাথে ঐ দেশের পরিবেশ এক না।
আর পুলিশকে চালায় কে? সরকার।
যেহেতু সরকার চালায় তাহলে মুখ্য হল সরকার আর গৌণ হল পুলিশ।
কাজেই সরকার ভালো হলে পুলিশ ভালো হতে বাধ্য। একটা মানুষকে আপনি তখনই নিঃসন্দেহে ভালো বলতে পারবেন যে সর্ববস্থায় ভালো থাকতে পারে। একটা মানুষ খারাপ পরিবেশ পায়নি তাই খারাপ কাজ করতে পারেনি তাই বলে কি তাকে আপনি কি নিশ্চিতভাবে ভালো বলতে পারবেন??
প্রশ্নটা অনেক কঠিন হয়ে গেলো তাই না??
উদাহরণ দেই। খুব সম্ভবত লন্ডনে একবার বিদ্যুৎ ব্যবস্থা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। একটা অঙ্গরাজ্যের একটা অংশে বিদ্যুৎ ছিল না। লে হালুয়া। প্রচুর লোকজন ঘর থেকে বের হয়ে শপিংমল থেকে ইচ্ছামত চুরি করলো। এমনও দেখা গেলো যেসব লোক খুব ধনী তাদের সন্তানরাও এই চুরির সাথে জড়িত। কি বলবেন??? পরিস্থিতি পারিপার্শ্বিকতাই আসল মানুষ চিনিয়ে দেয়।
পুলিশকে গালি দেয়ার আগে সরকারকে বেশি করে গালি দেন কারণ তারাই সব চালায়।

বিদ্রঃ সবার মনের সন্দেহ দূর করার জন্য বলি আমার পরিবারে কেউ পুলিশ নাই। ধন্যবাদ। ভালো থাকবেন। মন্তব্য করার আগে নিজের মাথাটা একটু খাটান :) অবহেলা অযত্নে ফেলে রাখবেন না



সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×