ওদের কাছে আমেরিকা খুবই ভালো দেশ, সৌদিদের উন্নতির জন্য ওরা নানাবিধ সাহায্য করছে (অবশ্য পারিশ্রমিকের বিনিময়ে)।
কিছু উদাহরন দেয়ার চেষ্টা করি, তখন ওখানে একজন আমেরিকান ড্রাইভারের বেতন 3গুন বেশি ছিল, যে কোন এশিয় লোকের তুলনায়। আমেরিকার হলে চাকরি পেতে কোন সমস্যা নেই।
বাজারে অন্য যে কোন পন্যের মধ্যে আমরিকি (ওরা আমেরিকাকে/ইউ এস এ কে বলে) পন্য বেশি গ্রহনযোগ্য। পর্তুগিজ তোওয়ালে যতই ভালো হোক, কেনার সময় কিনতো আমেরিকারটা।
আব্বার বন্ধু ইনজিনিয়ার ছিলেন, উনি ওদের বার বার বলতেন, "এই যে ওরা এতো সুন্দর করে রাস্তা ঘাট তৈরি করে দিচ্ছে, একদিন নিজেরা থাকবে বলে, তোমাদের দেশ দখল করে নিবে"। কেউ মানতোই না, বলত, না ওরা খুব ভালো (?)।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




