এক দৌড়ে গেল, একটু পরেই চলে আসলো। একটু অবাক হলাম। এতো তাড়াতাড়ি?
একটু পর শেখা আসলো গজরা গজরাতে, আমাকে নালিশ দিলো, তামিম জগ থেকে ডাইরেক্ট পানি খেয়েছে।
গম্ভ ীর হয়ে ওর দিকে তাকালাম, বললাম, জগে পানি খাবে না, গ্লাসে ঢেলে খাবে। ও বলল, আমার গ্লাস তো পাই নি। আমি বললাম, না পেলে যার গ্লাস সামনে পাবে, তারটাতেই খাবে।
ও বলল, "গ্লাসে করে পানি খেলে কি গ্লাসের গায়ে থুতু লাগে না?( মানে শুধু জগের গায়েই লাগে?) "
বুঝলাম, যুক্তিতে ওর সাথে পারবোনা, তাই চিরাচরিত মুরুবি্বর মতোন বললাম,
"আমি এতো কথা শুনতে চাইনা, সব কিছুরই একটা নিয়ম আছে। জগে পানি খাওয়া চলবে না, আমি যেন আর না দেখি এরকম করতে..."
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



