বুঝতে পারছিলাম না, রোজ রোজ কিভাবে নতুন একটা জিনিস নিয়ে ঢুকবো। তারপর শুরু করলাম, একবারে এক প্যাকেট ক্যান্ডি কেনা। রোজ একটা করে নিয়ে ঢুকি।
কিন্তু বাচ্চারা কখনও বোকা হয় না। ও ধরে ফেলল, রোজ একই জিনিস আনে, নিশ্চয়ই ঘরে পুরো প্যাকেট আছে। আমার ঘরে ঢুকে বলে চকলেট দাও। উদ্দেশ্য মহান, আমি কোথায় প্যাকেট রেখেছি সেটা দেখা। আমি বললাম, মোটেও না, ওটা বাইরে থেকে যখন ফিরি, তখন পাবে।
শেষের বার কিনেছিলাম প্রান ম্যাংগো ক্যান্ডি। দেশীয় পণ্য কিনে হই ধন্য। কিন্তু ভাগনে ধন্য হলো না। 2 দিন পরেই বলল, এটা আর না, নতুন অন্য রকম আনো।
বিরক্ত হলাম, বললাম যা দিব তাই খাবে, না হলে নাই। মহারাজও কম যান না। একদিন হাতে দেবার পর বলল, খাব না। আমি বললাম বেশ, আজ থেকে চকলেট আনা বন্ধ।
যা বলা তাই করা। এখন মাঝে মধ্যে আনি। যেদিন আনি তারপর দিন আবার খেয়াল করে কিছু আনলাম কিনা। আমি সরাসরি বলি, আজ কিছু নেই। ও বলে, কেন? আমার সোজা উত্তর রোজ রোজ এক জিনিস তো আনতে পারিনা। তাই মাঝে মাঝে পাবে। ও চুপ করে থাকে। ভালো, বাস্তব মেনে নিতে শিখুক। দুনিয়া এতো সোজা না।
ওর জন্য কেনা সেই প্রান ক্যান্ডি এখনও শেষ হয়নি, আমি মাঝে মধ্যে ক্ষুধা লাগলে, বা হঠাৎ মাথা ব্যাথার ট্যাবলেট খেতে হলে আগে একটা ক্যান্ডি খেয়ে নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



