আমি নিজে আমার ছোট ভাইকে, ভাগ্নেকে শুনিয়ে ঘুম পাড়িয়েছি। ওরা গান গুলো কচি কলায় খুব সুন্দর করে গাইতো।
অনেকেই বলেন, অমুক গান শুনলে ঘুম এসে যায় (অনেকে আবার সুরে মোহিতও হয়)।
আমি নিজে প্রায় সব ধরনের গান পছন্দ করি, তবে ভাল লাগতে হবে।
কিছুদিন আগেও রাতে যখন ঘুম আসত না তখন "হঠাৎ বৃষ্টি" ছবির গান "ঘুম আসেনা, ঘুম আসেনা" গুন গুন করে গাইতাম, খুব তাড়াতাড়ি ঘুম চলে আসত।
এরপর মোবাইলে সানিয়ে টোওয়াইনের একটা গান "wanna get to know u" রাখলাম, একদিন ঘুম আসছিলোনা, মোবাইলে নিয়ে নড়াচড়া করছি, গানটা বাজালাম (খুবই ভালো লাগে), ঘুম চলে আসল। এরপর ঘুম না আসলে গানটা বাজাতাম, ঘুম চলে আসত।
তবে এখন ঘুম না আসলে ব্লগে ঢুকি, এতে ঘুম যা থাকে সেটাও চলে যায়, তবে সময়টা ভাল লাগে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





