আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার দেশের বাইরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল. সেখানে অন্য ধর্মের প্রতি মানুষের আচরণ আমাদের কাছে শিক্ষনীয়. কোনো অপরাধে পুলিশ কাউকে ধরে নিয়ে গেল, খাবার সময় অপরাধীকে জিগ্যেস করবে "আর ইউ হালাল" যার অর্থ তোমাকে যে খাবার দেয়া হবে সেটা কি হালাল হওয়া প্রয়োজন? আমাদের দেশে, অপরাধীকে খাবার যে দেয়া হচ্ছে এটাই তো বেশি, তার আবার হালাল হারাম. হালাল হারাম তো দুরের কথা স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু কিনা এটাই চিন্তা করা হয় কিনা আমার সন্দেহ. আমাকেও অফিস থেকে রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলে হালাল খাবারের অর্ডার দিত. এটাকে তারা মৌলিক অধিকার মনে করে. আর যারা ধর্ম পালন করে তাদের কে ওরা সম্মান করে বলেই মনে হলো. কিন্তু আমাদের দেশ তো মুসলমান সংখ্যা গরিষ্ঠের দেশ. আমাদের সংবিধান হলো আল-কুরআন. এখানে যদি কেউ কুরআন পড়তে বাধা দেয় তাহলে কি এটা মেনে নেয়া যায়? আমাদের সবার কিন্তু "ইয়াউমুস সাবত" অর্থাত শনিবারের দিনের কথা ভুলে গেলে চলবে না. যারা অন্যায়ের প্রতিবাদ করেছিল তারা শুধু বানর হওয়া থেকে বাঁচতে পেরেছিল. যারা অন্যায় করেছিল তারা তো আল্লাহর গজব থেকে বাঁচতে পারেইনি, যারা প্রতিবাদ করেনি তারাও না. কাজেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআনের জীবন্ত উদাহরণ সে কুরআন যদি আমাদেরকে অনুসরণ করতে না দেয়া হয় এবং আমরা যদি এর প্রতিবাদ না করে বসে থাকি আল্লাহ না করুক আমরা কি গজব থেকে বাঁচতে পারব? আল্লাহ আমাদেরকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন, সমাজ ও রাষ্ট্র গড়ার তৌফিক দান করুন.
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।