somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোভিড ১৯ ভ্যাক্সিন এবং সামুদ্রিক কাঁকড়া

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ন্যাট জিও থেকে নেওয়া




হর্স শু ক্র্যাব যা সামুদ্রিক কাঁকড়া নামেই পরিচিত বাংলাদেশের সমুদ্র অঞ্চলে । এই কাঁকড়ার রক্ত যা সাদাটে নীল রঙের তা ব্যাবহার করা হয় ভ্যাক্সিন তৈরিতে । ১৯৭৭ সালে মার্কিনী অসুধ সংস্থা এই কাঁকড়ার রক্ত ওষুধে ব্যাবহারের অনুমতি দেয় । ওষুধ তৈরি প্রতিষ্ঠানগুলি এখন মহা দুশ্চিন্তায় । মার্কিনী তিন কোম্পানি এবং সুইস একটি কোম্পানি কোভিড ১৯ এর ভ্যাক্সিন প্রস্তুতের শুরুর দিকে আছে । এর মুল কাচামাল horse shoe crab এর রক্ত । মার্চ এপ্রিলে আটলান্টিক উপকুলে এই কাঁকড়া ডিম দেয় যা কিছুদিনের মধ্যেই বাচ্চা ফুটে সমুদ্রগামী হয় । এসময় সবচে বিপদ পাখিরা এই ডিম বা শিশু কাঁকড়া খেয়ে ফেলে । সুইস বিজ্ঞানীরা আগেই হ্যাচারিতে মা কাঁকড়া লালন করে ডিম থেকে বাচ্চা ফুটলে তা কিছুকাল পরে নিরাপদ সমুদ্রে ছেড়ে দিতেন । এবারের ভ্যাক্সিন চাহিদা বিপুল এবং বিশাল । বিকল্প রক্ত ল্যাবে তৈরি হয়েছে আগেই যা synthetic blood হিসাবেই পরিচিত কিন্তু সুইসরা চাইছে আসল কাঁকড়ার রক্ত দিয়েই তা তৈরি হোক ।
পৃথিবীর আদিতম একটি প্রাণী এই horse shoe crab যাকে কাঁকড়া গোত্রে ফেলা যায়না । এটি scorpion গোত্রের হবে হয়ত । আমার কৈশোরে দেখতাম গ্রামের খেয়াঘাটে সমুদ্র মানে বঙ্গোপসাগর থেকে ফেরা জেলেদের নাওয়ের পানিতে এই অদ্ভুত জীবটি ঘুরছে । তারা বাড়িতে নিয়ে পুকুরে লালন করতেন এগুলো । একসময় এর লেজ কেটে তা শুকিয়ে বৃদ্ধ বা যুবক যার কোমরে ব্যাথা আছে তারা কোমরে তাগি দিয়ে বেধে রাখতেন । এর স্পষ্ট উপকার পাওয়া লোকেদের সাথে কথা বলেছি তখন এবং কিছুকাল আগে দুবলার চরে ও গভীর সমুদ্রে মাছ ধরছে এমন জেলেদের সঙ্গে । ২০০৮ সালে সুন্দরবনে ভ্রমনের সময় একজন আমায় বললেন এর রক্ত প্রতি গ্যালন ৬০ থেকে ৬৫ হাজার ডলার । বেশ উৎসুক হলাম কিন্তু বাকি তথ্য আর পেলাম না । ন্যাট জিওর সাম্প্রতিক সংখ্যায় এই কাঁকড়া আর ভ্যাক্সিনে তার ব্যাবহার নিয়ে লিখেছে। এবারের ভ্যাক্সিনে আসল ও বিকল্প দুটি রক্তেরই ব্যাবহার হবে তবে নামজাদা প্রতিষ্ঠান আসল রক্তেই ভ্যাক্সিন বানাবে । ভাল ভ্যাক্সিন সরবরাহে কিছু বিলম্ব হবে কাচামালের অভাবে । মার্চ থেকেই মাথায় ঘুরছিল ভ্যাক্সিনের কাচামাল কি ? এবার তার সমাধান পেলাম । বঙ্গোপসাগরে প্রচুর কাঁকড়া পাওয়া যায় । চরের পাখিরা কাঁকড়া পেলে খেয়ে ফেলে। প্রচণ্ড বিষাক্ত এই মাংস খাওয়ার পর পাখিদের কি হয় জানা যায়নি । দু বছর আগে মোহাম্মদপুর টাউন হলের পাশে বসে এক সাধুজন এর তেল বিক্রি করছিলেন । ছবি তুললাম এবং এক শিশি , খুবই ক্ষুদ্র , ২০০টাকা দিয়ে কিনলাম । বাড়িতে নিয়ে পায়ের ব্যাথায় মালিশ দিয়ে আশ্চর্য উপকার পেয়েছি । সাধুজন একটা খোলা বাটিতে কিছু তেল রেখেছেন দরিদ্র মানুষ যাতে ব্যাবহার করে বিনামুল্যে । অনেকেই যারা রিকশাচলক তারা পা এবং হাঁটুতে মালিশ করছিলেন । লোকটিকে আর খুজে পাইনি ।
যারা ভ্যাক্সিন নিয়ে আগ্রহী তারা জানবেন এর গুনাগুন । পৃথিবীতে অনেক দুর্বোধ্য প্রাণীর নির্যাস দিয়ে চীনদেশে ওষুধ তৈরি হয় । আমি , আমার কন্যা তখন খুবই ছোট বিবিধ প্রাণীর সমাহারে ওষুধ খেয়ে খুবই উপকার পেয়েছি । মুসলিমদের ধর্মগ্রন্থে একটি আয়াত আমি পড়েছি “তোমাদের মধ্যেই সকল মঙ্গল নিহিত”। আমিও তাই জানি এবং বিশ্বাস করি । ধন্যবাদ সেসব বিজ্ঞানীদের যারা মানুষের কল্যানে আকাশ হতে পানির নিচে সব জায়গাতে নিরলস শ্রম দিয়ে নিরাময় খুজে মানুষকে দিচ্ছেন ।










আমার তোলা ছবি ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:০২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×