somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না দেখা শেখ সাহেব ১৯৭২

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু লাইভ ১৯৭২বঙ্গবন্ধু দিল্লীতে ১৯৭২ সালে
দেশ স্বাধীন হয়েছে , আমরা মুক্ত , ভয় ভীতিহীন দুর্দম উচ্ছল । ১৯৭২ সালের ঐ দিনে মানে ১০ জানুয়ারি আমি চালনাতে রিলিফ বিতরনে ব্যাস্ত রেড ক্রস কর্মী এবং স্কাউট হিসাবে । আমার সিনিয়র রাতে বললেন শেখ সাহেব মুক্তি পেয়ে আজ ঢাকায় পৌঁছেছেন । বেশ ভাবনায় পড়ে গেলাম । কেমন করে কিভাবে কি হল কিছুই জানি না । খুলনার বাসায় রেডিও সার্বক্ষণিক সঙ্গী ছিল । চালনায় রেডিও নেই , খাবার সংকট , রাতে রিলিফের কম্বল গায়ে দিয়ে ঘুমাই । ভাগ্যিস ডাকবাংলার দালান ছিল । তবুও শেখ সাহেব বেচে বর্তে ফিরে এসেছেন এটি অন্যরকম খবর ছিল । তাকে পাকিস্তানীরা ফাঁসি দিতে চেয়েছিল । আমরা বেশ শংকিত ছিলাম ঐ কয়দিন । যাক একটা হিল্লে হল । ক্ষুধার্ত সহায় সম্বলহীন হিন্দুদের পিছনে রেখে আমরা চলে এলাম । চাল , গম , ঘরের টিন এরপরের ভলান্টিয়াররা নিয়ে যাবে ।
বেশ ঘটনাবহুল দিন চলছিল । খবর রটল শেখ সাহেব খুলনা আসছেন । সাজসাজ রব । কিবরিয়া আমার সহপাঠী আমায় একটি ক্যামেরা দেখিয়ে বলল মিটিঙের ছবি তুলব , তুই ফিল্ম কেনার আয়োজন কর । আমার বিপ্লবী মা আমায় টাকা দিলেন । মিটিঙের আগে মাঠ ভর্তি মানুষ আর মানুষ । কিবরিয়া লা পাত্তা । আস্তে ধীরে ভিড় সরিয়ে মঞ্চের কাছে গেলাম । ছোট মানুষ বলে সবাই জায়গা ছেড়ে দিচ্ছিল । গার্ড অফ অনার হল । কিবরিয়াকে আর পেলাম না । শেখ সাহেবের কাছাকাছি থেকে ছবি তোলার ইচ্ছে টুকু মরে গেল । ভাষণ দিলেন শেখ সাহেব । এরপর মঞ্চ থেকে নেমে এলেন । তার কাছাকাছি কেউই নেই । আমি দৌড়ে শেখ সাহেবের কাছে গেলাম এবং তার পিঠ জড়িয়ে সার্কিট হাউস দালানের দিকে হাটতে থাকলাম । শেখ সাহেব পকেটে হাত দুটো ঢুকিয়ে ফেললেন । চারিদিকে কেউ নেই আশ্চর্যজনক ভাবে । আরও দু তিন বাচ্চা এসে যোগ দিল কিন্তু তাদের আমি পিঠে হাত দিতে দিলাম না । সিঁড়ির গোঁড়ায় ছেড়ে দিলাম , আমি জানি এরপরে আর যাওয়া যাবেনা । এবার বাচ্চারা ধমক খেল সাদা পোশাকের লোকেদের কাছে । আমি ধমক খাইনি , না নিরাপত্তা বাহিনীর কাছে না শেখ সাহেবের কাছে । তিনি মাথা নিচু করে চুপ হয়ে ছিলেন । একটু যদি আমার নামটা জিজ্ঞেস করতেন তাহলে বর্তে যেতাম ।
পরদিন বাসায় পত্রিকায় দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে । তার খুব কাছে সাধারন মানুষ চলে যাচ্ছে । একা একা হাসলাম এক চোট । আরে নিরাপত্তাতো আমিই ভেঙ্গেছি , আমাদের শেখ সাহেব একটু কাছে যাব না ? ছোঁবো না ?
কিবরিয়াকে বললাম তুই আমার টাকা ফেরত দে , বাটপাড় চিটার !!!
শেখ সাহেবের দিল্লীতে সংক্ষিপ্ত অবস্থানের খবর কাগজে দেখেছি । আজ অগ্রজ মনি মণ্ডল তার পোস্টে দুর্লভ এই ভিডিও যোগ করেছে । ৪৮ বছর বাদে দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিব দিল্লীর জনতার অনুরোধে বাংলায় ভাষণ দিলেন । অজানা ছিল এই তথ্য এতদিন । দিল্লিওয়ালেরা সেদিন বাংলা ভাষাকে কি মর্যাদা দিয়েছিল আজ জানলাম । জয় বাংলা ।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৭
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×