somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ

১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আংশিক কর্মবিরতি : বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণ!

এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আংশিক কর্মবিরতির পালন করছেন মেট্রো রেলকর্মীরা। ফলে অনেক যাত্রীই বিনা ভাড়ায় মেট্রোরেল ভ্রমণের সুযোগ নিচ্ছেন।সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে মেট্রোরেলের সব স্টেশনে প্যাসেঞ্জার গেটে (পিজি গেইট) এমআরটি বা র‍্যাপিড পাস ব্যবহার করতে পারছেন না যাত্রীরা। গেটগুলোতে মেট্রোরেলের কোনও কর্মী নেই। কয়েকজন জায়গায় শুধু আনসার সদস্যদের দেখা গেছে।

এর আগে মধ্য রাতে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে ৬টি দাবি জানানো হয়। দাবি আদায়ে তার কর্মবিরতি ঘোষণা করে। কারওয়ান বাজার স্টেশনে থাকা ঢাকা পোস্টের সিনিয়র মাল্টিমিডিয়া জার্নালিস্ট আবদুল্লাহ আল মামুন সকাল সাড়ে ৯টার দিকে জানান, সকাল থেকে মেট্রোরেলের কোনও স্টাফদের এখানে দেখা যায়নি। কনকোর্স প্লাজায় প্রতিটি রুম ফাঁকা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ২/১ জন স্টাফ আছেন। কিন্তু তারা কোনও কাজ করছেন না। তিনি আরও বলেন, যাত্রীরা ফ্রিতে যাতায়াত করছেন স্টেশন দিয়ে।

আব্দুল্লাহিল মারুফ নামের এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেশনে নামলাম। এক্সিট পয়েন্টে মেশিন অফ। কার্ড পাঞ্চ করা যাচ্ছে না৷ স্টেশন রুমে দায়িত্বপ্রাপ্ত কাউকে পেলাম না৷

এক্সিট গেটে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট (সিআরএ) বললেন, চলে যান। কোনো সমস্যা নেই। আমি দেখলাম শুধু একক যাত্রার টিকিটও তারা হাতে হাতে সংগ্রহ করছেন।

তিনি আরও লিখেছেন, যথারীতি ট্রেন চলছে তবে ভাড়া লাগছে না। এতে রাজস্ব হারাচ্ছে সরকার।

আকিবুল হাসান নিজাম নামে এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি কারওয়ান বাজার হতে পাঞ্চ ছাড়ায় মেট্রোতে উঠলাম এবং আগারগাঁও বের হওয়ার সময় পাঞ্চ করে বের হলাম। টাকা কাটে নি। পরবর্তীতে কী সমস্যা হবে বা জরিমানা গুনতে হবে? কারওয়ান বাজার স্টেশন হতে বলেছিল ফ্রি এন্ট্রি। আগারগাঁওতে টিকিট টাকা ইন করার লোক আছে দেখলাম।

তানজিমা রহমান নামে আরেক যাত্রী লিখেছেন, পল্লবী স্টেশন থেকে পাঞ্চ করে উঠতে হয়েছে, কিন্তু কারওয়ান বাজার স্টেশনে পাঞ্চ ছাড়াই বের করে দিচ্ছে। মেশিনও বন্ধ রাখা হয়েছে। বলছে আজকের জন্য ফ্রি। তাহলে যদি পরে জরিমানা করা হয়, এর দায়িত্ব কার? ৪৫ টাকার জায়গায় কেন আমি ২০০ টাকা জরিমানা দেব?

ডিএমটিসিএল-এর পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম বলেন, গতকাল ঘটনার পরেই ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ (বর্তমানে সেতু সচিব) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কথা বলেছেন৷ তারা পুরো বিষয়টি দেখভাল করছেন৷ আশা করি, আজকের মধ্যে পুরো বিষয়টি সুরাহা করা যাবে৷

পিজি গেটে কার্ড পাঞ্চ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কালকের (রোববার) ঘটনায় মেট্রোরেলের কর্মকর্তা, কর্মচারীরা ক্ষিপ্ত৷ তারা কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সেটি তো সবাই জানেন৷ এখন তারা কাজ করছেন না বলে কোনো কার্ডই পাঞ্চ করতে পারছেন না যাত্রীরা৷ আমরা এ বিষয়টি খুব দ্রুত সমাধান করতে চাই৷ তা না হলে আজ বড় অঙ্কের রাজস্ব হারাব৷
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×