somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। নির্বাচন , বিচার ও দেশে ফেরা নিয়ে রয়টার্সকে যা বললেন হাসিনা

৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









বহু বছছ ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ইঙ্গিত দিলেন, হয়তো তিনি আর সেই জায়গায় ফিরছেন না। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এটাই তার প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার, যা প্রকাশ করেছে রয়টার্স বুধবার (২৯ অক্টোবর)।

সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি বা তার পরিবারের কেউই ভবিষ্যতে আর আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে নাও পারেন। ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন, এবং ক্ষমতা হারানোর পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক মন্তব্য।

শেখ হাসিনা রয়টার্সকে বলেন “এটা আমি বা আমার পরিবারের বিষয় নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।”

তবে তার এই বক্তব্য ছেলে সজীব ওয়াজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। গত বছর ওয়াশিংটনে বসবাসরত জয় রয়টার্সকে বলেছিলেন, “দলীয় অনুরোধ এলে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আসার বিষয়টি বিবেচনা করবেন।” ফলে আওয়ামী পরিবারের মধ্যেই এখন অবস্থানের পার্থক্য স্পষ্ট।

বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা রয়টার্সকে বলেন, “আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে আমি দেশে ফিরব না। আপাতত আমি ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতী সিদ্ধান্ত।”

দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “আমি দেশে ফিরতে চাই। তবে শর্ত একটাই সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে।”

তবে তার দেশে ফেরা এখনও অনিশ্চিত। কারণ, জুলাই মাসের অভ্যুত্থানের পর সহিংস দমনপীড়ন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। সেই সঙ্গে আদালতের নির্দেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা রয়েছে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×