ভারতের কর্ণাটকে বিধানসভার অধিবেশনে বসেই মোবাইল ফোনে পর্ণো ভিডিও দেখছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে নির্বাচিত দুই মন্ত্রী। আজ মঙ্গলবার বিধানসভার অধিবেশন চলাকালে দায়িত্বরত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এতে দেখা যায়, দুই মন্ত্রী পাশাপাশি বসে ওই পর্ণো ভিডিও দেখে নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করছিলেন। বিধানসভায় তখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন বিধায়কেরা
ওই দুই মন্ত্রী হলেন রাজ্যের সমবায় বিষয়ক মন্ত্রী লক্ষ্মণ শবদি এবং নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী সি সি পাতিল। বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে কর্নাটক তথা ভারতজুড়ে। বিরোধীরা তাদের পদত্যাগ দাবি করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়া ওই দৃশ্যের ক্লোজ-শটে দেখানো হয়, মন্ত্রীদ্বয় পর্নোগ্রাফি দেখছেন। মন্ত্রীদ্বয় পাশাপাশি বসে আছেন, শবদির মুঠোফোনে উভয়েই অপলক দৃষ্টিতে চেয়ে আছেন এবং ঠাট্টা তামাশা করছেন। কর্ণাটক আইনসভাতে এরকম কেলেঙ্কারির ঘটনা এই প্রথম।
এদিকে দুই মন্ত্রীর এই কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ায় বিরোধী দলীয় নেতা সিদ্ধরমা এবং ওয়াই এস ভি দত্ত তাদের পদত্যাগ দাবি করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মন্ত্রীরা জনগণের ভোটে নির্বাচিত। সেই জনগণকে এভাবে অপমানিত করার কোনো অধিকার তাদের নেই। এটা খুবই অসম্মানজনক বলেও তাঁরা মন্তব্য করেন।
বিধান পরিষদ চেয়ারম্যান ডি এইচ শংকরমৈত্রী বলেছেন, এ ধরনের ঘটনা চলতে দেওয়া যায় না।
খবরে আরও বলা হয়, এই ঘটনা শুক্রবারে বিধানসভার পরবর্তী অধিবেশনে তোলা হবে। বিষয়টিয়ে যে কর্নাটকের রাজনীতিতে ব্যাপক ঝড় তুলবে তাকে কোন সন্দেহ নেই।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




