somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লবণ দিয়ে ম্যাজিকের মত দূর করুন মাইগ্রেনের যন্ত্রণা

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিবিটি লাইফস্টাইল ডেস্ক: মাইগ্রেনের ভুক্তভোগীরাই বোঝেন কী প্রচন্ড এর যন্ত্রণা আর এই কারণেই তারা চান খুব দ্রুতই দূর হয়ে যাক এই ব্যথা। মাত্র আধাঘন্টার মাঝে মাইগ্রেনের ব্যথা দূর করার জন্য ব্যবহার করে দেখতে পারেন এই উপায়টি।

মাইগ্রেনের ব্যথা একবার শুরু হলে তা নষ্ট করে দিতে পারে পুরোটি দিন। শুধু তাই নয়, কারও কারও মাইগ্রেনের ব্যথা সাধারণ পেইনকিলারে দূর হতে চায় না। কী করবেন তারা? তাদের উপকারে আসতে পারে লবণ।

কি করে ব্যবহার করবেন লবণ?

মাইগ্রেনের ভুক্তভোগী হয়ে থাকলে আপনি নিশ্চয়ই এরই মাঝে মাইগ্রেন কমানোর অনেকগুলো উপায় পরখ করে দেখেছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মাইগ্রেনের ব্যথা একবার শুরু হলে কোনো রকম পেইন কিলারই কাজ করে না। পেইন কিলার আবার অনেকে পছন্দও করেন না, অথবা স্বাস্থ্যগত সমস্যার কারণে পেইন কিলারের ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু লবণের ব্যবহার কাজ করতে পারে আপনার ক্ষেত্রেও।HIMALAYAN-CRYSTAL-SALT

প্রথমেই জেনে রাখা দরকার, লবণ ব্যবহার করা উচিত নয় কার। মাইগ্রেনের ব্যাথা চলাকালীন সময়ে অনেকের রক্তচাপ বেড়ে যায়। লবণ ব্যবহারে তাদের রক্তচাপ আরও বেড়ে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তারা মাইগ্রেনের ব্যথা কমাতে সেলেরির জুস পান করতে পারেন। কারণ এতে রয়েছে এমন সোডিয়াম যা রক্তচাপ বাড়ায় না আবার মাইগ্রেনের ব্যথা কমাতেও সাহায্য করে।

লবণ ব্যবহার করে মাইগ্রেন কমাতে চাইলে অবশ্য সাধারণ মানের টেবিল সল্ট ব্যবহার না করে উচ্চ মানের লবণ ব্যবহার করতে হবে, যেমন হিমালায়ান ক্রিস্টাল সল্ট। এর বিশেষত্ব হলো এতে উপস্থিত ৮৪টি খনিজ উপাদান, ইলেক্ট্রোলাইট এবং মৌল। এই লবণ শুধু যে মাইগ্রেন কমায় তাই নয়, বরং শক্তিশালী করে তোলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে, বাড়ায় শক্তি, রক্তে সেরোটোনিনের মাত্রা নিয়ন্ত্রন করে, শরীরে অম্ল-ক্ষারের ভারসাম্য বজায় রাখে।

আর লবণ ব্যবহারের এই উপায়টি ভারি সহজ। এক গ্লাস লেবুর রস (অথবা আপনার পছন্দের কোনো ফলের জুস) এর মাঝে বেশি করে লবণ দিয়ে তৈরি করুন একটি মিশ্রণ আর তা পান করে ফেলুন। মাইগ্রেনের ব্যথা দূর হয়ে যাবে ম্যাজিকের মতো।

তবে অবশ্যই কী পান করছেন তার প্রতি লক্ষ্য রাখবেন। উচ্চ রক্তচাপের রোগীদের অবশ্যই লবণের এই মিশ্রণ পান করা উচিত নয়। এছারা যাদের আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও লেবু বা এমন অ্যাসিড ধরণের জুস পান করা থেকে বিরত থাকবেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×