বেশরম কিছু স্বপ্ন ইদানিং আমায় খুব বিব্রত রাখে
ভাবি বিষন্ন এইসব বিনিদ্রাকালের এ কোন
নতুন উৎপাত
স্বপ্ন দেখার বয়স কি এখনো আছে!
সাইবেরিয়ার বরফ-বসন্তে আবার জারুল ফোটা?
এর চেয়ে ইগলু বাসর শ্রেয়...
এইসব ভাবি আর কিংবদন্তীর প্রাত্যহিকে
সলজ্জ্ব লো প্রোফাইলে ঢেলে দেই
বাঙালী কালাতিপাত
ঝাঁপি থেকে নাগ কিংবা নাগমনি
বের হয় না!
পৃথিবী আবার বদলায় নাকি?
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


