somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

লবিং করেও ৪ বছর চাকরী না পাওয়ার ব্যর্থতার কাহিনী

১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফেইলিওর ইজ দ্যা পিলার অব সাকসেস। কথাটা বেশ কঠিন। লেগে থাকলে জীবনে সাফল্য আসবেই। কিন্তু, যতক্ষণ সাফল্য না আসে, ততক্ষণ মনের মাঝে যে চাপ পড়ে, তা অনেকেই সহ্য করতে পারেন না। আমি দেখেছি, এমন অনেকেই দুমড়ে-মুচড়ে গিয়ে আর উঠে দাঁড়াতে পারেননি, দেশ ছেড়ে ভেগেছেন। আমি তাদের একজন ছিলাম।

প্রায় আড়াই বছরের সেশন জ্যাম নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে বের হই। বিশ্ববিদ্যালয় জীবনে সংগঠক হিসেবে বেশ নাম-ডাক ছিলো। শেষের দিকে একটি ইসলামী দলে নাম লিখিয়েছিলাম। তখনো সেটা নিষিদ্ধ হয়নি। আর এটাই জীবনে কাল হয়ে দাঁড়ালো। আত্মীয়-স্বজনরা দূরে সরে গিয়েছিলেন। তাই, নিজ যোগ্যতায় চাকরী খুঁজতে হয়েছিলো। কিন্তু, বার বার ব্যর্থ হতে হয়।

দেশে বন্ধ হয়ে যাওয়া একটি টেলিকমিউনিকেশন কোম্পানিতে প্রথম ইন্টার্ভিউয়ের ডাক পাই। তবে, সেটা ছিলো মামার জোরে। ঐ কোম্পানী'র চীফ মার্কেটিং অফিসার মামার ছাত্র ছিলেন। তিনি তাই প্রথমে আমার সাথে কথা বলতে চাইলেন। নিয়ে গেলেন নিজের অফিসে। অফিসে যাওয়ার পথে লিফটে উঠেছি, তখন দেখি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই। তিনি আমাকে দেখয়ে বললেন- ''তুই এখানে কি করোস? ঐ ইসলামী দলে কি এখনো আছিস?'' আমি মাথা নিচু করে ফেললাম। সি,এম,ও'র সামনে আমি বলতে পারলাম না যে- আমি সেই দলে আর নেই। তখনই বুঝেছিলাম- এখানে চাকরী হবে না।

তারপর, ৩টী ভাইভা বোর্ড পার হতে পারলাম। ভাইভা যদি ভালো হয়েছিলো, কিন্তু, মনের মাঝে খুঁতখুঁতানি, এসব যেন আমার মামার অদৃশ্য হাতের কারণেই হচ্ছে। শেষ পর্যন্ত, ওরা আমাকে নিলো না।

এবারে আমার আম্মা আমার এক চাচাকে ধরলেন। তিনি সাথে সাথে বললেন- আমার চাকরী হওয়া ৩ দিনের ব্যাপার। কালই ফোন করে দিবেন দেশের নামকরা মিশরের এক টেলিকম কোম্পানীর মালিককে। সেই ফোন করার অপেক্ষায় আমি ১ বছর ছিলাম। কোন ডাক পড়লো না। খুব মন খারাপ হয়েছিলো।

তারপরে, আমার আরেক নানা আমাকে নিয়ে গেলেন এক ফার্মাসিউটিকেলস কোম্পানির কাছে। সেখানের এক ডিরেক্টর আমাকে বললেন- ছাত্র জীবনে রাজনীতি করেছো? আমি 'হ্যাঁ' বলে দিলাম। ব্যাস! সেখানেও কিছু হলো না।

আমি নিজেও অনেক জায়গায় চেষ্টা করতে লাগলাম। কোন দিকেই কোন গতি এলো না। শেষে ভাবলাম, এই দেশেই আর থাকবো না। তত দিনে জীবন থেকে চার চারটি বছর নেই! চলে গেলাম দেশ ছেড়ে। দেশের তেমন একটা ক্ষতি হয়নি।

এখন, মাঝে মাঝে ভাবি, দেশ ছাড়ার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিৎ ছিলো। তখন হয়তো জীবন থেকে এতোগুলো বছর গায়েব হয়ে যেতো না! তারপরো, আমি সুখী। এখন আমি যে বেতন পাই, আমার সাথে পাশ করা খুব কম সহপাঠীই তা পায়। আল্লাহ আমাকে ভালো রেখেছেন।

তবে, এই চাকরীটা পারসোনাল নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া। যদিও, আমাকে ইন্টার্ভিউ দিতে হয়েছিলো দুইটি। :)
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×