মানুষকে অত্যাচার করার চেয়ে মরে যাওয়া ভালো
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক দরবেশ হেজাজ ইউসুফ নামের এক শাসকের দরবারে হাজির হলেন। সেই দরবেশের যে কোন দোয়া আল্লাহ কবুল করতেন। সেই শাসক দরবেশকে বললেন- ''আমার জন্য একটি উত্তম দোয়া করুন।''
সেখানে দরবেশ চিৎকার করে বললেন: 'হে খোদা, তার জীবন কেড়ে নাও।'
এরকম দোয়া শুনে সেই শাসক চমকে উঠে বললেন- ''আল্লাহর দোহাই লাগে, এটা কি ধরণের দোয়া করছেন আমার জন্যে!''
দরবেশ উত্তরে বললেন- ''এটা আপনার এবং সব মুসলমানদের জন্যে ভালো একটি প্রার্থনা।''
হে অত্যাচারী, যে নিজের প্রজাদের উপর অত্যাচার করে,
আর কতদিন তারা এভাবে ধৈর্য ধরবে?
কর্তৃত্ব তোমার কি কাজে লাগে?
মানুষকে অত্যাচারের চেয়ে মরে যাওয়া তোমার জন্য ভালো। =====
বইঃ গুলিস্তাঁ
লেখকঃ শেখ সাদী
অনুবাদঃ সত্যপথিক শাইয়্যান
০৮.০৯.২০২২
====================
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন