এ,আই, যুগে ওভার ব্রিজের উপর শুয়ে থাকা শেফালী আর তার শিশু
২৬ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্কুলের বন্ধু আমেরিকা থেকে দেশে এসেছে। তাকে নিয়ে আরেক স্কুল বন্ধুকে খুঁজতে বেরিয়েছিলাম। ফেরার পথে কি মনে করে গাড়ি না নিয়ে অটোরিকশাতে চড়ে বসলাম। মাঝে মেইন রাস্তা পেরুতে হবে। শ্যামলী ওভার ব্রিজের কাছে এসে রিকশা থেমে গেলো। আমি আর জামি ওভার ব্রিজের সিঁড়ি বেয়ে উঠছি, হঠাৎ দেখলাম একটা মহিলা আর বাচ্চা শুয়ে আছে!
আমি বন্ধুর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি নিয়ে কথা বলছিলাম। জীর্ন লাল শাড়ি পড়া মহিলাটির দিকে চেয়ে দুজনেই থেমে গেলাম! এ তো কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট কোন ছবি নয়! আমাদের সামনে জ্বলোজ্যান্ত একটি মানুষ, যে শুয়ে আছে ঠাণ্ডাকে জয় করে!
কি যে শিট একটা দুনিয়ায় বাস করছি, যেখানে আমরা বিলিয়ন ডলার খরচ করছি এ, আই ট্রেনিং-এর পিছনে, আর, রাস্তায় এখনো ঘুমিয়ে থাকে শেফালীর মতো মানুষগুলো!
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনার হ্যাডম আছে!যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,...
...বাকিটুকু পড়ুন
সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে...
...বাকিটুকু পড়ুন
সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর...
...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে...
...বাকিটুকু পড়ুন