হাকিমুল উম্মত হজরত আশরাফ আলি থানবি (রাহঃ) বলতেন, এক বোকা অশিক্ষিত মেয়ে থেকে শিক্ষা নাও। একটি বোকা মেয়ে দু'টো কথা উচ্চারন করে একজন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে। একজন বলে, আমি তোমাকে বিয়ে করলাম। অন্যজন বলে আমি কবুল করলাম। এই দু'টো কথাকে মেয়েটা এতটুকু সম্মান করে যে, যার জন্য সে মাতা-পিতা, ভাই-বোন বংশ পরিবারসহ সবকিছুর মায়া ত্যাগ করে একমাত্র স্বামীর জন্য হয়ে যায়। স্বামীর গৃহবন্দী হয়ে যায়। ছোট্ট দু’টি কথার মূল্যায়ন তার কাছে এতো বেশি! হজরত থানবি (রাহঃ) বলেন, একটি বোকা মেয়ের দু'টো মাত্র কথার প্রতি এতোটা গভীর আস্থা, শ্রদ্ধা ও হৃদ্যতা যে, সে এ দু'টো কথার সম্মান রক্ষার্থে সবকিছু পরিত্যাগ করে স্বামীর জন্য উৎসর্গিত হয়ে যায়। অথচ তোমরা তো এতটুকুও পার না। তোমরাও তো দু'টো কথা এভাবে উচ্চারণ করেছ। কালিমায়ে তাইয়্যিবা- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ’ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল। কথাটুকু উচ্চারণ করেছ। অথচ তোমরা যার জন্য দু'টো কথা পাঠ করলে তার জন্য উৎসর্গিত হতে পার না। এই কালিমার প্রতি বোকা মেয়েটির সমান আস্থা ও শ্রদ্ধাশীল হতে পারলেনা। মেয়েটি দু’টো কথার ইজ্জত রক্ষা করল, তার সবকিছু স্বামীর জন্য নিবেদন করে। কিন্তু তোমরা তো পারলে না আল্লাহর জন্য নিবেদিত হতে।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।