রাসূলুল্লাহ (সাঃ)- এর ইনসাফের একটি ছোট্ট নমুনা।
২২ শে আগস্ট, ২০১২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বদর যুদ্ধ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। শেষ মূহুর্তে প্রস্তুতি চলছে উভয় শিবিরে।রাসূলুল্লাহ (সাঃ)মুসলিম বাহিনীর ব্যূহবিন্যাস তদারক করছেন। একটি তীর হাতে নিয়ে সেটির দ্বারা লাইন সোজা করছেন। সাহাবি সাউয়াদ ইবনে গাজিইয়া (রাঃ) লাইনের একটু সামনে ছিলেন। রাসূলুল্লাহ (সাঃ)হাতের তীর দিয়ে সাউয়াদের পেটে মৃদু আঘাত করে বললেন, সাউয়াদ! লাইন সোজা কর। সাউয়াদ(রাঃ) সবাইকে অবাক করে বলে ওঠলেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে ব্যাথা দিয়েছেন। আল্লাহ আপনাকে ন্যায় ও সত্য দিয়ে পাঠিয়েছেন; তাই আমাকে আপনার থেকে বদলা নেওয়ার সুযোগ দিন। রাসূলুল্লাহ (সাঃ)তাঁর মোবারক পেটের কাপড় সরিয়ে দিয়ে বললেন, বদলা নাও। সাউয়াদ (রাঃ) (বদলা নিতে গিয়ে) রাসূলুল্লাহ (সাঃ)কে জড়িয়ে ধরলেন এবং তাঁর পেটে চুমু খেলেন। রাসূলুল্লাহ (সাঃ)তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি এমন করলে কেন? সাউয়াদ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! দুই বাহিনী যুদ্ধের জন্য মুখোমুখি দাঁড়িয়ে আছে; তাই আমার ইচ্ছে হলো যুদ্ধ শুর করার আগে শেষ মূহুর্তে আপনার শরীরের স্পর্শ পেয়ে যেন আমার শরীর ধন্য হয়। সাউয়াদের (রাঃ) এমন হৃদয়স্পর্শী কথা শুনে রাসূলুল্লাহ (সাঃ)তাঁর জন্য দোয়া করলেন।
---আল ইসাবাহ লি ইবনে হজরঃ ১/৯৫
-----মাজমা'উজ যাওয়াইদঃ ৬/২৮৯
♥__♥__♥__♥♥__♥__♥__♥♥__♥__♥__♥♥__♥__♥__♥♥__♥__♥__♥♥__♥__♥__♥
এ ঘটনা রাসূলুল্লাহ (সাঃ)এর ইনসাফের একটি ছোট্ট নমুনা। আর এ ঘটনা থেকে এটাও বুঝা যায় রাসূলুল্লাহ (সাঃ) কে সাহাবায়ে কেরাম কত ভালবাসতেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন