ত্বকী হত্যা মামলায় আসামি হচ্ছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং আসামী আরও ১২-১৫ জন।
সম্পূরক এজাহার দাখিল করবেন ত্বকীর বাবা রফিউর রাব্বী।
কিলিং মিশনে জড়িত থাকতে পারে এমন অন্তত দু'জন হত্যাকাণ্ডের পরপরই বিদেশ পালিয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। পুলিশের কাছে দু'জন দেশের বাইরে পালানোর তথ্য থাকলেও ত্বকীর বাবার মতে তার কাছে তথ্য আছে, তার ছেলেকে হত্যার পর অন্তত ১২ জন বেনাপোল সীমান্ত হয়ে দেশ ছাড়েন। সর্বশেষ গত বুধবার বিদেশে পালিয়েছে ক্যাঙ্গারু পারভেজের ঘনিষ্ঠ সহযোগী আরতী সাহার ছেলে রামু সাহা। ক্যাঙ্গারু পারভেজ নারায়ণগঞ্জে শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রামু সাহার বাসা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায়।
ত্বকীর বাবা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে সব আন্দোলন, সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছিলেন।
গত ৬ মার্চ বিকেলে শহরের পুরান কোর্ট এলাকার বাসা থেকে বের হয় ত্বকী। এর দু'দিন পর বাসার তিনশ' গজ দূরে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সর্বশেষ শুক্রবার শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে গণজমায়েতে মেয়র আইভী ও ত্বকীর বাবা সরাসরি দায়ী করেন শামীম ওসমান ও তার পরিবারকে। এই পরিবার মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




